সম্প্রতি চুপ কর নামের একটি পেজ থেকে ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় কাঞ্চন এবং শ্রীময়ী দুজনেই নিজেদের বক্তব্য রাখেন সোশ্যাল মিডিয়ায় তাঁদের তুমুলভাবে উপহাস করার জন্য। সোশ্যাল মিডিয়ায় যারা তাঁদের কটাক্ষ করেন তাদের তাঁরা ঠিক কী চোখে দেখেন, কী ভাবেন, সবটাই খোলসা করেন কাঞ্চন এবং শ্রীময়ী।
সমাজ মাধ্যমের কটাক্ষ নিয়ে শ্রীময়ী বলেন, কে কি বলল তা নিয়ে আমি বিন্দুমাত্র চিন্তিত নই। আমার বাড়ির লোক কি বলল তা নিয়ে আমি চিন্তিত কিন্তু রাস্তায় কি কি বলছে তা নিয়ে আমি এক ফোঁটা চিন্তা করি না। শ্রীময়ীকে থামিয়ে কাঞ্চন বলেন, আমার দুটো কথা বলার আছে এখানে।
কাঞ্চন বলেন, আমার বাড়ির পাশের ঝুম্পা বৌদি বা টুম্পা বৌদি যিনি আমাকে প্রত্যেকদিন দেখছেন, তাদের মনেও কিন্তু ইচ্ছা করে আমার মত ছবি তুলতে কিন্তু তারা পারছেন না। হয়তো তারা দিঘা বা পুরি অভি যেতে পারবেন কিন্তু থাইল্যান্ড যেতে পারবেন না। কিন্তু আমি বাজি রেখে বলতে পারি তাদের যদি একবার তাদের স্বামীদের সঙ্গে এরকম ছবি তোলার সুযোগ দেওয়া হয় তাহলে তারা আমার থেকেও ভালো ছবি তুলবেন।
কাঞ্চন আরও বলেন, একটা সময় ছিল যখন রাস্তায় ধারে দাঁড়িয়ে এইসব নিয়ে চর্চা করা হতো সেটা এখন গ্লোবাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে। এখন সবাই এসে সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতো বক্তব্য রেখে যান। আমি জানি এই ঝুম্পা বৌদি বা টুম্পা বৌদি দিনরাত ফেসবুকে বা ইনস্টাগ্রামে আমাকে দেখেন। কথা বলার কোনও লাইসেন্স নেই বলেই আজ যে যা খুশি বলে চলে যান।
