কিছুদিন আগেই অনন্যা গুহ দিদি নম্বর ওয়ানের মঞ্চ থেকে জানিয়েছিলেন চলতি বছরেই প্রেমিক সুকান্ত কুণ্ডুর সঙ্গে বিয়ের পিঁড়িতে চলেছেন তিনি। কিন্তু এর মাঝেই হঠাৎ করে সামনে এল অনন্যার সিঁদুর পরা ছবি! তবে কি বিয়ে সারলেন নায়িকা?
শনিবার নায়িকা তাঁর বেশ কিছু কনে বেশে সিঁদুর পরা ছবি ভাগ করে নেন। ছবিতে দেখা যায় বেইজ রঙের বেনারসি, গ্লাস হাতা ব্লাউজ ও বেইজ রঙের ভেলে সেজে উঠেছিলেন নায়িকা। গলায় মুক্তি পুঁতির কাজ করা সোনালি নেকলেস, কানে বড় ঝুমকো, মাথায় টানা টিকলি, নাকে টানা নথ, কপালে লাল টিপ, চন্দনের কল্কা, হাতে মানতাসা, আংটি, মোটা বালা, জালের কাজ করা বালা, শাঁখা পলা বাঁধানো, খোঁপায় ফুল, গলায় গোড়ের মালা পরে বেশ মিষ্টি দেখাচ্ছিল নায়িকাকে। তাঁর মাথায় ছিল শোলার মুকুট, সিঁথি ভর্তি সিঁদুরে টুকটুকে কনে বউ সেজেছিলেন তিনি, নায়িকার চোখ ছিল ভেজা।
কিন্তু সেখানে দেখা মেলেনি সুকান্তর। কিন্তু নায়িকা মার্চের ৯ তারিখ বিয়ের কথা, তবে এখন যে এভাবে ধরা দিলেন? আসলে এটা নায়িকার আসল বিয়েই নয়। অভিনেত্রীকে বর্তমানে ‘সোহাগে আদরে’ ধারাবাহিকে ‘ডিনা’র চরিত্রে দেখা যাচ্ছে। সেখানেই এখন অনন্যার বিয়ের ট্র্যাক চলছে। আর সেই কারণেই নায়িকার এই বেশ। সেই জন্যই অনন্যা এই লুকে ধরে দিয়েছেন।প্রসঙ্গত, সুকান্ত কুণ্ডু ও অনন্যা গুহর সম্পর্কের কথা সকলেই জানেন। ১৮-এর আগেই সুকান্তর প্রেমে পড়েছিলেন অনন্যা। ভালোবেসে মন দিয়েছিল একে-অপরকে। তারপর ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি দু’জনে সেরেছেন আংটি বদল। সেদিন সকালে হয় আশীর্বাদও। টলিউডের তারকাদের উপস্থিতিতে. একেবারে ধুমধাম করে হয়েছিল শুভ কাজ। আর এবার ২২-এ পা দিয়েই সারবেন বিয়ে। জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে অনন্যা-সুকান্ত জানিয়েছেন আগামী ৯ মার্চ সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা।
জানা গিয়েছে, সম্পূর্ণ বাঙালি রীতি মেনে বিয়ের অনুষ্ঠান হবে। মেনুতে থাকবে জিভে জল আনা খাঁটি বাঙালি খাবার। অনন্যা সাজবেন সাবেকি সাজে, আর সুকান্তকেও দেখা যাবে ট্র্যাডিশনাল পাঞ্জাবিতে। অনন্যার প্রেমিক সুকান্ত পেশায় আইটি ইঞ্জিনিয়র। সঙ্গে ইউটিউবার হিসেবেও বেশ জনপ্রিয়। ‘লেটস বি কনফিউজড’ নামে চ্যানেল চালান সুকান্ত।
