ধারাবাহিকের প্রতি জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন প্রিয়াঙ্কা মিত্র। কিছুদিন আগেই বাবিলের প্রেমিকা হিসাবে চিরসখা ধারাবাহিকে এন্ট্রি নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন চরিত্র সম্পর্কে জানিয়েছিলেন নিজেই। তবে এবার আরও একটি বড় চমক দিলেন প্রিয়াঙ্কা।
২০২৪ সালে শুভ্রজিৎ সাহার সঙ্গে আইনি দিয়ে করছিলেন। এবার চার হাত এক হতে চলেছে এই তারকা জুটির। আগামী মাসেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা। প্রথম আইবুড়ো ভাত খাওয়ার ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লেখেন, আর শুধু এক মাস বাকি।
এই দিন প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছে একটি রানী রঙের শাড়ি পরে থাকতে। ছিলেন শুভ্রজিৎও। হবু বর পরেছিলেন মেরুন রঙের পাঞ্জাবি। সোলার মুকুট এবং রজনীগন্ধার মালায় সেজেছিলেন হবু দম্পতি। ছবি দেখে বোঝাই যাচ্ছিল, বন্ধুদের তরফ থেকে এই প্রথম আইবুড়ো ভাত খেলেন তাঁরা।
আইবুড়ো ভাতের মেনুতে লুচি তরকারি থেকে শুরু করে চিংড়ি মাছের মালাইকারি, মাংস ছিল সবকিছুই। শেষ পাতে ছিল চাটনি, পাপড় মিষ্টি। ছবিতে কখনও বন্ধুদের সঙ্গে হাসিমুখে পোজ দিতে দেখা যায় অভিনেত্রীকে কখনও আবার হবু স্বামীর সঙ্গে।

প্রসঙ্গত, ‘চিরসখা’ ধারাবাহিকের অভিনয় করার পাশাপাশি ‘খড়কুটো’ ধারাবাহিকে ‘চিনি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন প্রিয়াঙ্কা। অন্যদিকে ‘নয়ন তারা’ এবং ‘রাখি বন্ধন’ ধারাবাহিকের মতো একাধিক ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা দিয়েছে শুভ্রজিৎকে।