গীতাপাঠের দিন ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রির জন্য মারধরের প্রতিবাদ পরমব্রতর

Spread the love

রবিবার ৭ ডিসেম্বর কলকাতা ময়দানে গীতাপাঠের দিন, দুই প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগ উঠেছে। চিকেন প্যাটিস বিক্রির ‘অপরাধে’। শুধু তাই য়, গরীব বিক্রেতার বাক্স থেকে সব প্যাটিস ফেলে দেওয়ার অভিযোগও উঠেছে। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড়। বিজেপির বিরুদ্ধে নিন্দার ঝড়। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুলতে দেখা গেল পরমব্রত চট্টোপাধ্যায়কে।

‘আমরা তো কলকাতার ময়দানে ননভেজ বা ভেজ প্যাটিস ভেবে খাই না। আমরা তো ননভেজ খাই। বাঙালিরা তো মাংশাসী জাত। আমরা তো প্রতিদিন আমিষ খাই। সেই মানুষটা হয়তো বুঝতে পারেননি এই প্রেক্ষিতটাতে আমিষ বিক্রি করাটা উচিত নয়। তিনি তো তাঁর জীবিকা নির্ধারণ করছিলেন।’, বলতে শোনা গেল পরমব্রত চট্টোপাধ্যায়কে।

তিনি আরও বলেন, ‘গীতা পাঠ তো খুব ভালো জিনিস। আমার বাড়িতে নিয়মিত হয়। ভদ্রলোক তো এমনিতে কোনো অন্যায় করেনি। হতে পারে সেই প্রেক্ষিতে ওটা ভুল বা ঠিক। এটা ওঁর রুজিরুটি। মারধর করাটা কখনো ঠিক নয়। এটা আমি সমর্থন করতে পারছি না।’

ইতিমধ্যেই ময়দান থানায় জোড়া এফআইআর দায়ের হল মঙ্গলবার। এফআইআর করলেন দুই বিক্রেতাই। নির্যাতিতদের মধ্যে এক ব্যাক্তি, হুগলির বাসিন্দা রিজায়ুল জানান যে, ৭ ডিসেম্বর দুপুর ১টার সময় ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রি করছিলেন। সেই সময় কয়েক জন চড়, ঘুষি মেরেছেন তাঁকে। শুধু তাই নয়, তাঁর বাক্সে থাকা ৩ হাজার টাকার খাবার নষ্ট হয়েছে। আরেক যে বিক্রেতাকে এদিন হেনস্থা করা হয় তিনি হলেন ৬০ বছরের সালাউদ্দিন। ইতিমধ্যেই এই মারধরের ঘটনায় কড়া প্রতিক্রিয়া এসেছে সোশ্যাল মিডিয়ায়। এমনকী, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও বিরোধি বিজেপি-র নিন্দায় মুখর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *