টিআরপি টপার বিদ্যা ব্যানার্জি

Spread the love

টিআরপি-র তালিকা এল এবার একটু দেরি করে। বৃহস্পতিবার নিউ ইয়ার থাকায়, শুক্রবার এল সাপ্তাহিক ফলাফল। আর সকলকে বেশ চমকে দিয়ে টিআরপি তালিকার পয়লা নম্বরে প্রফেসর বিদ্যা ব্যানার্জী। স্বস্তিকা দত্তের কামব্যাক মেগা প্রথমবার টপার। আমাদের দাদামণি-র থেকে স্লট ছিনিয়ে নিয়ে কড়া টক্কর পরশুরামকে। যদিও পরশুরামও ছাড়ার পাত্র নয়। যৌথভাবে স্লট দখলে নিল এটি। দুটি মেগারই রেটিং এল ৭.২।দ্বিতীয় স্থানে এবারও রাঙামতি তীরন্দাজ, রেটিং এল ৭.১। এই সপ্তাহেও পেরে উঠল না তারে ধরি ধরি মনে করি। পল্লবীর মেগার রেটিং এল ৬.৪, পঞ্চম স্থানে জি বাংলার নতুন মেগা। তৃতীয় স্থানেও জি বাংলা, ও মোর দরদিয়া-র রেটিং ৬.৯।

বেশ কয়েকমাস ধরে চর্চায় ছিল চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক। যেভাবে জীতু কমলকে নিয়ে মাতামাতি অনলাইনে, অনেকেই ভেবেছিল দিতিপ্রিয়া বেরিয়ে যাওয়ার পর, সেভাবে হয়তো ফারাক আসবে না টিআরপি রেটিংয়ে। কিন্তু কার্যক্ষেত্রে বেশ উলটোই ছবি। এই সপ্তাহেও রেটিং সেরকম উঠল না। এমনকী আর্য-অপর্ণার বিয়ে দেখিয়ে বা আর্যর প্রথম স্ত্রী রাজনন্দিনীর ভূত দেখিয়েও খেলা জমাতে ব্যর্থ চিরদিনই তুমি যে আমার। চিরসখা ধারাবাহিকের হাল তো আরও খারাপ। রেটিং কমতে কমতে নেমে এসছে দশম স্থানে।

দেখে নিন টিআরপি-র সেরা দশ তালিকা:

প্রথম: প্রোফেসর বিদ্যা ব্যানার্জি/ পরশুরাম (৭.২)

দ্বিতীয়: রাঙামতি তীরন্দাজ (৭.১)

তৃতীয়: ও মোর দরদিয়া (৬.৯)

চতুর্থ: পরিণীতা (৬.৮)

পঞ্চম: তারে ধরি ধরি মনে করি (৬.৪)

ষষ্ঠ: লক্ষ্মী ঝাঁপি (৬.২)

সপ্তম: জোয়ার ভাঁটা (৬.০)

অষ্টম: চিরদিনই তুমি যে আমার (৫.৯)

নবম: আমাদের দাদামণি (৫.৮)

দশম: চিরসখা (৫.৭)

এমনকী, টিআরপি-র সেরা দশ থেকে ছিটকে গিয়েছে বেশ করেছি প্রেম করেছি ধারাবাহিকও। ৫.৬ রেটিং আসায় একাদশ স্থানে। সেই হিসেবে বাড়ছে জোয়ার ভাঁটার রেটিং। স্লট ছিনিয়ে নিয়েছে চিরসখা-র থেকে, রেটিং এসেছে ৬.০।

নতুনদের মধ্যে মিলন হবে কতদিনে-ও কিন্তু সেভাবে খেল জমাতে পারছে না টিআরপিতে। সাড়ে ৯টার স্লটে বেশ পিছিয়ে আছে কনে দেখা আলো-র থেকে। আপাতত যে ধারাবাহিকগুলোর রেটিং একদম তলানিতে নেমে এসেছে, সেগুলি হল রাণী ভবানী (১.৮), আনন্দী (২.৫), শুভববাহ, গৃহপ্রবেশ। এই মেগার রেটিংও যেমন কম, তেমনই গল্পের মাথামুণ্ডুও নেই বললে চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *