‘মিঠাই’ ধারাবাহিকে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। এরপরেই বড় পর্দায় অভিনয় করার সুযোগ পান তিনি। তাও আবার দেবের বিপরীতে। ‘প্রধান’ সিনেমায় দেবের সঙ্গে জুটি বেঁধে নিজেকে বড় পর্দাতেও প্রমাণ করেন অভিনেত্রী।
এখানেই শেষ নয়। এরপরেই ওয়েব সিরিজের দুনিয়ায় পা দেন তিনি। খুব সম্প্রতি মুক্তি পেয়েছে ‘কালরাত্রি ২’, যেখানে সৌমিতৃষার অভিনয় আবার মুগ্ধ করেছে সকলকে। কিন্তু এই যে জনপ্রিয়তা তিনি পেয়েছেন, সেটি ধারাবাহিকভাবে কিভাবে বজায় রাখেন তিনি?সম্প্রতি ২৪ ঘণ্টাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি প্রথম দিন যে পরিশ্রম করেছিলাম আজও সেই পরিশ্রম করি। শেষ দিন পর্যন্ত ওই একই পরিশ্রম করতে হবে আমাকে। আমার যদি মনে হয় যে আমার জনপ্রিয়তা হয়েছে, কয়েকজন মানুষ আমাকে চিনছে তাহলে আর আমি পরিশ্রম করব না। কাজকে টেকেন ফর গ্র্যান্টেড নিলে হবে না। মানুষ এমনিতেই চিনবে আমাকে, তাহলে কিন্তু একেবারেই হবে না।’
অভিনেত্রী আরও বলেন, ‘আরও একটি বিষয় আমি সবসময় মাথায় রাখি সেটি হল ব্যক্তিগত এবং পেশাগত এই দুটি জিনিসকে সম্পন্ন আলাদা রাখার চেষ্টা করি। ব্যক্তিগত জীবনে যাই হয়ে যাক না কেন সেটা যেমন পেশাগত জীবনে ছাপ ফেলবে না তেমন অন্যদিকে পেশাগত জীবনের কোনও সমস্যা ব্যক্তিগত জীবনে টেনে নিয়ে আসে না আমি।’
এই মুহূর্তে ‘কালরাত্রি ২’ ওয়েব সিরিজের সফলতায় এখন গা ভাসিয়েছেন অভিনেত্রী। তবে খুব তাড়াতাড়ি আবার নতুন কাজ শুরু করতে চান তিনি। কিছুদিন আগেই অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি দেবের সঙ্গে আবার কাজ করতে চান। সেই সুযোগ তিনি কবে পাবেন সেটাই এখন দেখার।

প্রসঙ্গত, কিছুদিন আগেই বিয়ে নিয়ে অভিনেত্রী বলেন, ২৪ বছর বয়সে কেউ বিয়ে করে না। যারা করে তাদের ডিভোর্স হয়ে যায়। তাই বিয়ে নিয়ে এখন চিন্তা ভাবনা করার সময় নেই। এখন শুধুই কাজ।
‘মিঠাই’ ধারাবাহিক ছাড়াও অভিনেত্রী অভিনয় করেছিলেন ‘জয় কালী কলকাত্তাওয়ালী’, ‘কনে বউ’, ‘এ আমার গুরুদক্ষিণা’ সহ বেশ কিছু সিরিয়ালে তিনি অভিনয় করেছিলেন কিন্তু সাফল্য এসেছিল মিঠাই সিরিয়ালে।