‘ডন ৩’ থেকে সরে দাঁড়ালেন বিক্রান্ত ম্যাসি

Spread the love

বলিউডের জনপ্রিয় তারকা ও পরিচালক ফারহান আখতার তাঁর আসন্ন ছবি ‘ডন ৩’ নিয়ে আজকাল শিরোনামে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরে ডন ৩ নিয়ে চলছে একাধিক গুঞ্জন। ‘ডন ৩’ সম্পর্কে প্রতিনিয়ত নতুন আপডেট আসছে। ২০২৫ সালে, ‘ডন ৩’ সিনেমা সম্পর্কিত একটি ভিডিয়ো প্রকাশিত হয়েছিল, তখন থেকে তারকাদের নিয়ে নানান খবর আসছে। এসবের মাঝেই এখন ‘ডন ৩’-এ নতুন অভিনেতার প্রবেশের খবর এল। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফারহান আখতারের ‘ডন ৩’ ছবিতে প্রবেশ করতে যাচ্ছেন কোন তারকা।

‘ডন 3’ সিনেমায় ক্রমাগত কাস্টিং বদলাচ্ছে। প্রথমে খবর আসে যে সরে দাঁড়িয়েছেন রণবীর সিং, তারপরে কিয়ারা আদবানি এবং এখন বিক্রান্ত ম্যাসি সিনেমা থেকে বেরিয়ে গিয়েছেন বলে খব। কিন্তু বিক্রান্তের বরখাস্তের সঙ্গে সঙ্গে অন্য কারও প্রবেশের খবরও উঠে এসেছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা রজত বেদিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য বিবেচনা করছেন ফারহান আখতার।

প্রসঙ্গত, রজত বেদি গত বছর ২০২৫ সালে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডঅ্যাস অফ বলিউড’ দিয়ে ফিরে এসেছেন। ৫১ বছর বয়সী রজত বেদি এই ভূমিকার জন্য আলোচনায় রয়েছেন যা আগে বিক্রান্ত ম্যাসির জন্য ছিল। প্রতিবেদনে আরও জানা গিয়েছে যে, রজত এবং পরিচালকের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে এবং জানুয়ারির মাঝামাঝি সময়ে মুম্বইয়ের খার অফিসে একটি বৈঠকের পরিকল্পনা করা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি। তবে ফারহান আখতার পরিচালিত সিনেমাটি নিয়ে ভক্তরা বেশ উচ্ছ্বসিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *