থাইল্যান্ডে পালিয়েও শেষ রক্ষা হলো না গোয়ার নাইটক্লাবের দুই মালিকের

Spread the love

গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই পলাতক মালিককে থাইল্যান্ডে আটক করা হয়েছে। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জন নিহত হয়েছিলেন।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গোয়ার নাইটক্লাবের অন্যতম দুই মালিক গৌরব এবং সৌরভ লুথরাকে থাইল্যান্ডে আটক করা হয়েছে। আটক দুই মালিককে ভারতে ফেরানোর প্রক্রিয়া চলছে।

ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুই ভাইয়ের পাসপোর্ট বাতিল করতে চেয়ে বুধবার কেন্দ্রের দ্বারস্থ হয়েছিল গোয়া সরকার। এ বিষয়ে কূটনৈতিক হস্তক্ষেপ চেয়ে বিদেশ মন্ত্রণালয়ের কাছে আবেদন জানানো হয়। এরপর বুধবার রাতই সৌরভ ও গৌরবের পাসপোর্ট সাসপেন্ড বা সাময়িকভাবে অবৈধ করে দেয়া হয়। এর ফলে থাইল্যান্ড ছেড়ে অন্যত্র পালানোর উপায় ছিল না তাদের। বৃহস্পতিবার সকালে আটক করা হয় দুই সহোদরকে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, থাইল্যান্ডে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নাগেশ সিংও বিবিসিকে তাদের আটকের খবর নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডে আটক দুই ভাইকে এখন  ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু হবে। এরইমধ্যে তাদের ফেরাতে তোড়জোড় শুরু হয়েছে। শিগগিরই গোয়া পুলিশের একটি দল থাইল্যান্ডে রওনা দেবেন বলে জানা গেছে।

গত শনিবার (৬ সেম্বর) গভীর রাতে গোয়ার পানাজি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জন নাইট ক্লাবের কর্মচারী এবং পাঁচজন পর্যটক। তাদের মধ্যে চারজন দিল্লির বাসিন্দা।

তদন্তকারীরা জানিয়েছেন, আগুনের ঘটনার কয়েক ঘণ্টা পরই তারা লুতরা ভাইদের দিল্লির অবস্থিত বাড়িতে অভিযান চালান। কিন্তু ততক্ষণে তারা দেশ ছেড়ে পালিয়েছেন। এরপর পুলিশ তাদের ট্র্যাক করার জন্য ইন্টারপোলের সাহায্য চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *