শোবিজ জগতে যে কখন কী ঘটে তা বলা মুশকিল! গত বছর মার্চেই রবি সাউয়ের বিয়ের খবর সকলে চমকে দিয়েছিল। দুম করে সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে সাত পাক ঘোরেন রবি। আসলে একটা সময় সকলে সুপ্রিয়াকে চিনত আদৃত রায়ের হবু বউ হিসাবে। কিন্তু আদৃতের সঙ্গে ব্রেকআপের পর অন্য় একজনের সঙ্গে বাগদান সেরে নেন সুপ্রিয়া।এরপর বেশ কিছু মাস লাইমলাইট থেকে গায়েব ছিলেন তিনি। আদৃতের সঙ্গে সম্পর্ক ভাঙার পর অন্য আরও একটি সম্পর্কে জড়ান সুপ্রিয়া। বাগদান সেরে ফেলেন এক নেভি অফিসারের সঙ্গে। তাঁদের বাগদানের ছবিও প্রকাশ্যে এসেছিল। কিন্তু সেই সম্পর্কও টেকেনি। এরপর রবির গলায় মালা দেন সুপ্রিয়া। রবি আর সুপ্রিয়া পরস্পরকে দীর্ঘদিন ধরে চেনেন। দুজনের বন্ধুত্ব ছিল, তবে তাঁদের প্রেমের গল্পটা জানা নেই।
২০২৫-এর মার্চ মাসে বিয়ের পর্ব সেরেছেন দুজনে। স্বামী-স্ত্রী হিসাবে প্রথমবার নিউ ইয়ার সেলিব্রেট করলেন দুজনে। রবি-সুপ্রিয়ার নিউ ইয়ার সেলিব্রেশনের মিষ্টি মুহূর্ত মনকাড়া।
বউয়ের গালে চুমু আঁকলেন রাঙামতির সংগ্রাম। কখনও আবার মিরর সেলফিতে মজে দুজনে। তাঁদের সাজানো অন্দরমহলে আভিজাত্যের ছোঁয়া ভরপুর। ডাইনিং টেবিলে কন্টিনেন্টাল খাবার-দাবার। কেক-পেস্ট্রি-স্ট্রবেরি থেকে উইস্কি-রামের বোতল। ছিল চকোলেট, ম্য়াঙ্গো মুজও। নিজেদের চারপেয়ে সন্তানদের মিষ্টি ছবিও উঠে এসেছে রবির ইনস্টা পোস্টে।

সুপ্রিয়া মন্ডল পেশায় একজন ব্যবসায়ী। আর্থ পটারি শপ নাম তাঁর ব্যবসার। মূলত মাটির জিনিস পাওয়া যায় সেখানে। পাশাপাশি ক্য়াফে রয়েছে সুপ্রিয়ার। সেখানকার পেস্ট্রির স্বাদ নাকি দুর্দান্ত।
আপতত রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে দেখা যাচ্ছে রবি সাউকে। দর্শকরা রবিকে রাধা সহ একাধিক ধারাবাহিকে দেখেছেন। এছাড়া তিনি একান্নবর্তী, ফ্লাইওভার ইত্যাদি ছবিতেও কাজ করেছেন।