পাকিস্তানে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের ‘সমন্বিত’ হামলা

Spread the love

পাকিস্তানের বেলিুচিস্তান প্রদেশে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের হামলায় অন্তত আট পুলিশ সদস্য নিহত হয়েছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একাধিক শহরে ‘সমন্বিত’ হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা।বন্দুকধারীরা প্রাদেশিক রাজধানী কোয়েটার বেশ কয়েকটি পুলিশ স্টেশনকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়।

পাকিস্তান কয়েক দশক ধরে বেলুচিস্তানে একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের বিরুদ্ধে লড়াই করছে, যেখানে বিদ্রোহীরা আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী খনিজ সমৃদ্ধ প্রদেশটিতে রাষ্ট্রীয় বাহিনী, বিদেশি নাগরিক এবং অ-স্থানীয়দের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

‘বেলুচিস্তান জুড়ে, বিশেষ করে কোয়েটা, পাসনি, মাস্তুং, নুশকি এবং গোয়াদার জেলায় সমন্বিত বন্দুক ও আত্মঘাতী হামলা চালানো হচ্ছে। কোয়েটায় অবস্থিত একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা সংবাদ সংস্থাকে বলেছেন। নাম প্রকাশ না করার শর্তে এসব কথা জানান তিনি।


তিনি আরও বলেন, ‘দুর্বল পরিকল্পনা এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থার অধীনে দ্রুত পদক্ষেপ নেয়ায় আক্রমণগুলো ব্যর্থ হয়েছে।’ তবে নিহতের সংখ্যা সম্পর্কে কোনো মন্তব্য করেননি তিনি।

অন্যদিকে, পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর কিছু সদস্যকে অপহরণ করা হয়েছে বলেও জানা গেছে। নিরাপত্তা অভিযান চালানোর সময় ইন্টারনেট এবং ট্রেন পরিষেবা স্থগিত করা হয়।

একটি বার্তা সংস্থা জানিয়েছে, প্রদেশের সবচেয়ে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। 

এই গোষ্ঠীটি বন্দুক হামলা এবং আত্মঘাতী বোমা হামলার সময় সামরিক স্থাপনা, পুলিশ ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *