পাপারাজ্জিদের ‘ইঁদুর’ বলে সমালোচনা জয়ার! বললেন, ‘নোংরা

Spread the love

একাধিকবার পাপারাজ্জিদের উপর অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনকে। এমনকী, তার সেই ভিডিয়োগুলো তুমুল ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায়। এমনকী নেটিজেনদের একাংশ তো অমিতাভ-পত্নীকে ‘রাগি আন্টি’ নামেও ডাকেন। সম্প্রতি #WeTheWomen-এ বরখা দত্তের সঙ্গে সম্প্রতি এক আলাপচারিতায় জয়া বলেন যে, সংবাদমাধ্যমের সঙ্গে তার ভালো সম্পর্ক থাকলেও পাপারাজ্জিদের সঙ্গে সম্পর্ক ‘জিরো’!

জয়া বচ্চনকে বলতে শোনা যায়, ‘মিডিয়ার সঙ্গে আমার সম্পর্ক অসাধারণ, আমি মিডিয়ার পণ্য। কিন্তু পাপারাজ্জিদের সঙ্গে আমার সম্পর্ক শূন্য। এরা কারা? এরা কি এই দেশের জনগণের প্রতিনিধিত্ব করার জন্য প্রশিক্ষিত? তুমি এদেরকে মিডিয়া বলো? আমি মিডিয়া থেকে এসেছি, আমার বাবা একজন সাংবাদিক ছিলেন। এই ধরনের মানুষদের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা আছে।’‘কিন্তু এই যে বাইরে নোংরা, টাইট প্যান্ট পরে সব দাঁড়িয়ে আছে। হাতে মোবাইল নিয়ে। ওরা বাবে ওদের হাতে মোাইল আছে বলে, যে কোনো ধরনের ছবি তুলতে পারে! আর যে ধরনের মন্তব্য করে! এরা আসে কোথা থেকে! কী শিক্ষা পেয়েছে! এদের ব্যাকগ্রাউন্ড কী!’, পাপারাজ্জিদের সম্পর্কে আরও বলেন জয়া বচ্চন।

এরপর নিজের টিমের এক সদস্যের কথা উল্লেখ করে জয়া বলেন, ‘এটা খুবই মজার – দিল্লিতে আমার একজন কর্মী বলেছিল যে, তিনি কোনও সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে না কারণ আমি সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে ঘৃণ্য ব্যক্তি। আমি বলেছিলাম যে আমি পরোয়া করি না, আমার কিছু যায় আসে না। তুমি আমাকে ঘৃণা করো, এটা তোমার মতামত। আমার মতামত হল যে আমি তোমাকে ভীষণ অপছন্দ করি। তুমি মনে করো যে তুমি একজন ইঁদুর, যে মোবাইল ক্যামেরা নিয়ে কারো বাড়িতে ঢুকে যেতে পারে।’

আজকালকার তরুণ অভিনেতা-অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় প্রচুর সংখ্যক ফলোয়ার্স রয়েছে এবং তাদের প্রায়শই পাপারাজ্জি ভিডিয়োতে দেখা যায়। তবে, জয়া বচ্চন এই পাপারাজ্জিদের ফোটো তোলার জন্য যে বিমানবন্দরে ডেকে পাঠান তারকারা, সেটারও সমালোচনা করেন। বলেন, ‘আপনি কার কথা বলছেন তা আমি জানি না। আমার নাতি (অগস্ত্য বচ্চন)ও ছোট, কিন্তু সে কোনও সোশ্যাল নেটওয়ার্কে নেই। বিমানবন্দরে যদি আপনার ছবি তোলার জন্য লোকেদের ফোন করতে হয়, তাহলে আপনি কী ধরণের সেলিব্রিটি?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *