মিত্রদের সতর্ক করলেন ন্যাটো প্রধান

Spread the love

ন্যাটো মহাসচিব মার্ক রুট মিত্রদেশগুলোকে সতর্ক করে বলেছেন, রাশিয়ার হুমকি মোকাবিলায় এখনই প্রতিরক্ষা শক্তি বাড়ানো জরুরি। এটি করতে না পারলে আমাদের দাদা-দাদি ও তার পূর্ববর্তী প্রজন্ম যে ভয়াবহ যুদ্ধ দেখেছিল, সেরকম পরিস্থিতি আবারও ফিরে আসতে পারে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জার্মানির বার্লিনে এক ভাষণে রুট বলেন, ন্যাটোর অনেক সদস্য দেশই ইউরোপে রাশিয়ার হুমকির গুরুত্ব উপলব্ধি করছে না। যুদ্ধ ঠেকাতে হলে প্রতিরক্ষা ব্যয় ও উৎপাদন দ্রুত বাড়াতে হবে।

তিনি বলেন, ‘আমরাই রাশিয়ার পরবর্তী লক্ষ্য। আমার আশঙ্কা-অনেকেই চুপচাপ আত্মতুষ্টিতে ভুগছে। অনেকেই জরুরি পরিস্থিতি অনুভব করছে না। অনেকে মনে করছে সময় আমাদের পক্ষে আছে। এটা মোটেই ঠিক নয়। এখনই ব্যবস্থা নেয়ার সময়।’

ন্যাটো প্রধান আরও বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে আমাদের সংঘাত দ্বারপ্রান্তে। ইউরোপে আবার যুদ্ধ ফিরিয়ে এনেছে রাশিয়া। আমাদের প্রস্তুত থাকতে হবে।’

রাশিয়া আগামী পাঁচ বছরের মধ্যেই ন্যাটোর বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করতে প্রস্তুত হয়ে উঠতে পারে বলে সতর্ক করেন মার্ক রুট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *