সত্যিই কি ভেনেজুয়েলা চালাতে পারবেন ট্রাম্প?

Spread the love

নিকোলাস মাদুরোকে যেভাবে আটক করা হয়েছে তা আইনসম্মত কি না এবং যুক্তরাষ্ট্র কি সত্যিই ভেনেজুয়েলা চালাতে পারবে? ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এমন প্রশ্ন করেছিল চ্যাথাম হাউসের থিঙ্ক ট্যাংক, আন্তর্জাতিক আইন প্রোগ্রামের পরিচালক মার্ক ওয়েলারের কাছে।জবাবে ওয়েলার বলেছেন, যুক্তরাষ্ট্রের অবস্থান হলো, তারা মাদক পাচারের বিষয়ে বিচারসংক্রান্ত আইনে আইনগত ব্যবস্থা নিতে পারে। এমনকি সেটি যদি অন্য দেশের অন্য নাগরিকদের মাধ্যমেও সংগঠিত হয়।

তবে তিনি মাদুরোকে আটকের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে গেল শুক্রবার রাতের অভিযানকে একটি ‘সশস্ত্র আগ্রাসন’ হিসেবে বর্ণনা করেছেন।

ওয়েলার মনে করেন, সন্দেহভাজনকে আদালতে নিয়ে আসার পদ্ধতি গুরুত্বপূর্ণ নয়, এমনকি যদি তা আন্তর্জাতিকভাবে অবৈধ উপায়েও হয়। 

ওয়েলারের মতে, এভাবে বল প্রয়োগের মাধ্যমে কাউকে আটকের পেছনে কোনো আইনসম্মত যুক্তি নেই।

তিনি বলেন, 

এক্ষেত্রে একমাত্র বৈধ পদ্ধতি হতে পারতো জাতিসংঘের ম্যান্ডেট। কিন্তু সেটিও যুক্তরাষ্ট্রকে দেয়া হয়নি।

এদিকে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা চালাবে- এমন বক্তব্যকে ওয়েলার ‘বেশ অদ্ভুত’ বলেই আখ্যা দিয়েছেন। খবর বিবিসি’র।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শনিবার (৩ জানুয়ারি) মাদুরোর আটককে ‘অভূতপূর্ব ও শক্তিশালী’ বলে আখ্যা দেন। জানান, মাদুরো আটক হওয়ার পর দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ শপথ নিয়েছেন এবং তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেও কথা বলেছেন। এর ফলে অনেকের ধারণা, রদ্রিগেজই হয়তো ভেনেজুয়েলার ক্ষমতার ভার নিচ্ছেন। 

ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট অনুপস্থিত থাকলে ভাইস প্রেসিডেন্টই ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেন। দেশটির সর্বোচ্চ আদালত শনিবার গভীর রাতে রদ্রিগেজকে সেই দায়িত্ব গ্রহণের নির্দেশ দেন।  

তবে ট্রাম্পের বক্তব্যের কিছুক্ষণ পরই রদ্রিগেজ রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হন। তার পাশে ছিলেন জাতীয় পরিষদের প্রধান ও তার ভাই জর্জ রদ্রিগেজ, স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো এবং প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। সেখানে রদ্রিগেজ বলেন, 
নিকোলাস মাদুরোই ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট হিসেবে বহাল আছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *