নতুন বছরে সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু একটাই নাম চারিদিকে শুনতে পাওয়া যাচ্ছে, দেবলীনা নন্দী। লাইভে এসে নিজের জীবনের কষ্ট নিয়ে কথা বলার পরেই আত্মহত্যার চেষ্টা, সবকিছু নিয়ে যেন তোলপাড় হয়ে গিয়েছে নেটপাড়া। কেউ কেউ প্রবাহকে সমর্থন করছেন কেউ আবার দেবলীনাকে। কেউ কেউ আবার সায়ককে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন।
এসবের মধ্যেই কিছুটা সুস্থ হয়েই আবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করলেন দেবলীনা। বিগত বেশ কয়েকদিন ধরে চলা বিতর্ক নিয়ে মুখ খুললেন তিনি। প্রথমেই তিনি আত্মহত্যা বিতর্কে বললেন, আমি জানি আমি যে পথটা বেছে নিয়েছিলাম সেটা একেবারেই ঠিক নয়। আমি অবশ্যই ভুল করেছি কিন্তু যা করেছি সবটাই ভালোবাসার জন্য করেছি। কিন্তু এখন একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি, দয়া করে আপনারা নিজেদের বাক্য দিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করবেন না।
গায়িকা বলেন, সায়ক এবং আমার বন্ধুত্ব নিয়ে অনেকে অনেক কথা বলছেন কিন্তু বিশ্বাস করুন প্রবাহ কোনওদিন আমাদের বন্ধুত্ব নিয়ে কোনও কথা বলেনি। এমনকি প্রবাহ না থাকলে সায়ক বা অন্য কেউ আমার বাড়িতে আসত না। কাজ ছাড়া আমাদের তেমন দেখাও হতো না।
শ্বশুর বাড়ি নিয়ে তিনি বলেন, আমি যে লাইভ করেছিলাম সেখানে একবারও বলিনি যে প্রবাহ খারাপ। আমি শুধু বলেছি আমার মা এবং আমার সংসারের মধ্যে একজনকে বেছে নিতে হবে যেটা আমি পারছি না। আমি জীবন নিয়ে বিরক্ত হয়ে যাচ্ছি। কিন্তু এখনও আমি যদি সুযোগ পাই তাহলে প্রবাহের কাছে চলে যাব।
ডিভোর্স নিয়ে তিনি বলেন, অনেকেই বলছেন যে সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে কিন্তু বিশ্বাস করুন একটা সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসা এত সোজা নয়। প্রবাহকে ভালবাসি বলেই আমি এতকিছু সহ্য করেছি এতদিন। যদি ভালো না বাসতাম তাহলে থাকতে পারতাম না। তাই বেরিয়ে এসো বললেই বেরিয়ে আসা যায় না। একটা সম্পর্ক তৈরি করতে অনেক সময় লাগে।

স্বামীকে অর্থের জন্য বিয়ে করা নিয়ে দেবলীনা বলেন, অনেকে বলছেন আমি আমার স্বামীকে গাড়ি বা বাড়ির জন্য বিয়ে করেছি। আপনারা দয়া করে পুরনো ভিডিও খুলে দেখবেন যে গাড়ি আমি ব্যবহার করি সেটা আমার কষ্টের টাকায় কেনা। আমি যখন গাড়ি কিনি তখন আমি প্রবাহকে চিনতাম না। ও আমায় চিনত না। কিছু না বুঝেই কথা বলবেন না।