২০২৬ সালের প্রথম দিনে ২য় স্থানে কে রইল? মিতিন মাসি না লহ গৌরঙ্গ?

Spread the love

বড়দিন উপলক্ষে তিন-তিনটে বাংলা সিনেমা মুক্তি পেয়েছে। আর বেশ লম্বা ছুটির পর, চলুন দেখে নেওয়া যাক, কার ঝুলিতে কত টাকা ঢুকল। প্রজাপতি ২-কে কি আদৌ টক্কর দিতে পারল লহ গৌরাঙ্গের নাম রে আর মিতিন: একটি খুনীর সন্ধানে।

দেব এর আগেও খেল জমিয়েছে বড়দিনে। তা সে টনিক হোক বা প্রজাপতি। এবার প্রজাপতি ২-এর ক্ষেত্রেও অন্যথা হল না। bengaliboxoffice.com-এর হিসেব অনুসারে ৮ দিনে ৪.৫৩ কোটি থেকে ৪.৬৩ কোটি টাকা আয় হয়েছে দেবের সিনেমার ।

প্রজাপতি ২-র বক্স অফিস আয়:

প্রজাপতি ২ খাতা খুলেছিল বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ১.৪০ কোটি টাকা দিয়ে। শুক্র-শনি-রবিবার ছবির আয় হয় যথাক্রমে ৩৬, ৫০ ও ৭০ লাখ। নিউ ইয়ারের দিন ছবির আয় হল ৪৫ থেকে ৫৫ লাখের ভিতরে।

মিতিন: একটি খুনীর সন্ধানে-র বক্স অফিস কালেকশন:

অন্যদিকে মিতিন: একটি খুনীর সন্ধানে এখনও ১ কোটির গণ্ডিই পেরোতে পারেনি। ৮ দিনে কোয়েল মল্লিকের ছবির আয় হল ৯৪ থেকে ৯৬ লাখ টাকা। শুরুটা যদিও নেহাত খারাপ ছিল না সিনেমার। বড়দিনের দিন আয় হয়েছিল ২৮ লাখ টাকা। তবে নিউ ইয়ারের দিন ছবি আয় করে ৬ থেকে ৮ লাখ টাকা।

লহ গৌরাঙ্গের নাম রে-র বক্স অফিস কালেকশন:

একই হাল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত লহ গৌরাঙ্গের নাম রে ছবিটিরও। ৮ দিনে এই ছবির সংগ্রহ হল ৯০ থেকে ৯২ লাখ টাকা। বেশ চমকপ্রদ স্টারকাস্ট লহ গৌরাঙ্গের। সঙ্গে গল্পে চমক তো ছিলই। সিনেমায় চৈতন্যর চরিত্রে দেখা গিয়েছে দিব্যজ্য়োতি দত্তকে, আর বিনোদিনী হিসেবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এছাড়াও ছবিতে রয়েছেন ব্রাত্য বসু, ইশা সাহা, ইন্দ্রনীল সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, আরাত্রিকা মাইতি। বছরের প্রথম দিনে লহ গৌরাঙ্গের নাম রে ছবির আয় হল ৫ থেকে ৭ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *