২০২৫ সালের ডিসেম্বর মাসে মুক্তি পায় ধুরন্ধর। ছবি মুক্তির পরে ২৯ দিন কেটে গিয়েছে এবং ধুরন্ধরের ঝড় থামার নামই নিচ্ছে না। ধুরন্ধর এখন পর্যন্ত 700 কোটির বেশি আয় করেছে। ছবিটি তাঁর ২৯তম তম দিনে অর্থাৎ শুক্রবার ২ জানুয়ারি ৮.৭৫ কোটি টাকা আয় করেছে।
২৯ তম দিন, ধুরন্ধরের আয় হ্রাস পেয়েছে, তবে এখনও ধুরন্ধরের জাদু অব্যাহত রয়েছে। sacnilk.com অনুসারে, রণবীর সিংয়ের ধুরন্ধর শুক্রবারে ৭৪৭.৭৫ কোটি টাকা আয় করেছে। রণবীর সিংয়ের ধুরন্ধর চতুর্থ সপ্তাহে এসেও ১০০ কোটি টাকার বেশি আয় করেছে।
প্রথম সপ্তাহে ধুরন্ধরের আয় ছিল ২০৭.২৫ কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহে, ছবিটি ২৫৩.২৫ কোটি আয় করে। তৃতীয় সপ্তাহে, ছবির আয় হয় ১৭২ কোটি। আর ছবিটি চতুর্থ সপ্তাহে ১০৬.৫ কোটি আয় করেছে।
রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ছবির কথা বলতে গেলে এই ছবিটি পরিচালনা করেছেন আদিত্য ধর। ছবিতে অভিনয় করেছেন রণবীর সিং, সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, রাকেশ বেদী এবং সারা অর্জুন। সিনেমাটির আইএমডিবি রেটিং ৮.৬।ধুরন্ধর একটি অ্যাকশন থ্রিলার স্পাই ড্রামা। প্রথম পর্ব মুক্তির পরে, ভক্তরা এখন পার্ট ২-এর জন্য অপেক্ষা করছেন। রণবীর সিংয়ের ধুরন্ধরের পার্ট ২ চলতি বছরের ১৯ মার্চ মুক্তি পাচ্ছে।

প্রতিবেদন অনুসারে, রণবীর সিংয়ের চরিত্র হামজার ব্যাকস্টোরি পার্ট ২-এ দেখা যাবে। একই সঙ্গে সম্প্রতি সৌম্য ট্যান্ডন ছবিটি সম্পর্কে বলেছিলেন যে, অক্ষয় খান্নার চরিত্র রেহমান ডাকাত মারা গিয়েছে বলে দ্বিতীয় পার্টে তিনি খুব বেশি ভূমিকা পাবেন না।