Dhurandhar vs Jawan। শাহরুখ খানকেও নাকানি-চোবানি খাওয়াল রণবীর সিং

Spread the love

২০২৫ সালে বলিউডের বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে রণবীর সিং-এর ধুরন্ধর। বেশ লম্বা সময় পর কেরিয়ারে হিট এল দীপিকা পাড়ুকোনের বরের।এমনকী ২০২৬ সালে এসে, বক্স অফিসে নিজের আধিপত্য বজায় রেখেছে ধুরন্ধর সিনেমাটি। ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল এই সিনেমা, আর ২০২৬ সালে এসে বলিউডের বেশ কয়েকটি রেকর্ড ভেঙে ফেলেছে।

বক্স অফিস আয়ের দিক থেকে, এটি বিশ্বব্যাপী শীর্ষ ৬ হয়ে উঠেছে। একইসঙ্গে বুকমাইশোতে সবচেয়ে বেশি টিকিট বিক্রেতা হিন্দি ছবি এটি। সঙ্গে ছাবা ও স্ত্রী ২-কে ছাড়িয়ে গিয়েছে। এমনকী শুক্রবার ২ জানুয়ারির মধ্যে জওয়ানকেও টপকে যাবে। ছবিটির সংশোধিত সংস্করণটিও মানুষকে প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনছে।

লুন দেখে নেওয়া যাক আর কী কী রেকর্ড ভেঙেছে ধুরন্ধর ২-

বাণিজ্য বিশ্লেষক নিশিত শাহ টুইট করেছেন, ‘ধুরন্ধর এখন আনুষ্ঠানিকভাবে বুকমাইশোতে হিন্দিতে সর্বাধিক বিক্রিত ছবিতে পরিণত হয়েছে। এই প্ল্যাটফর্মে ১৩ মিলিয়নেরও বেশি টিকিট বিক্রি হয়েছে।’

ধুরন্ধর একক ভাষায় (হিন্দি) সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা হয়ে উঠেছে। এটি অন্য ভাষায় ডাবিং না করেই ১০০০ কোটি টাকা আয় করেছে। তামিল এবং তেলেগু ডাবের পরে জওয়ান এই মাইলফলক অর্জন করেছিল।

উত্তর আমেরিকায় ভারতের সর্বোচ্চ উপার্জনকারী চলচ্চিত্রের তালিকার শীর্ষ ৩-এ রয়েছে ধুরন্ধর। বাহুবলী ২ অবশ্য পয়লা স্থানে, আর কল্কি ২ দ্বিতীয় স্থানে।

শাহরুখ খানের পাঠানকে ছাড়িয়ে গিয়েছে ধুরন্ধর

পাঠান উত্তর আমেরিকায় ১৭.৪৯ মিলিয়ন ডলার আয় করেছিল। ধুরন্ধরের আয় ১৭.৫০ মিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি-র রিপোর্ট ধরলে বিশ্বব্যপী ছবির আয় ১১৭৫ কোটি টাকা । এই অর্থে, এটি শাহরুখ খানের জওয়ানকে অতিক্রম করে গিয়েছে। তবে আনুষ্ঠানিক তথ্য এখনও আসেনি। জওয়ানের আজীবন সংগ্রহ আনুমানিক ১১৬০ কোটি টাকা। একই সময়ে, এটি বলিউডের সর্বোচ্চ উপার্জনকারী চলচ্চিত্রের তালিকায় ২ নম্বরে এসেছে। এর আগে এই রেকর্ড ছিল জওয়ানের নামে।

বিশ্বব্যাপী সর্বোচ্চ উপার্জনকারী বলিউড সিনেমার তালিকা

দঙ্গল- ২০৭০+ কোটি টাকা,

ধুরন্ধর – ১১৭০+ কোটি,

জওয়ান- ১১৬০ কোটি টাকা,

পাঠান- ১০৫৫ কোটি টাকা,

অ্যানিম্যাল – ৯১৭.৮২ কোটি টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *