Drone in Poonch।পর্যটকে ভরা ভূস্বর্গ! তারই মাঝে জম্মু ওকাশ্মীরের পুঞ্চে পাকিস্তানি ড্রোন

Spread the love

বর্ষ শেষের ছুটি ঘিরে ক্রমেই ভিড় বাড়ছে জম্মু ও কাশ্মীরের সোনমার্গ থেকে গুলমার্গে। এরই মাঝে জম্মু ও কাশ্মীরের পাকিস্তান সীমান্ত লাগোয়া এলাকা পুঞ্চে হঠাৎই এক ড্রোন ঢুকে পড়ে ভারতীয় সীমানার মধ্যে। এমনই তথ্য উঠে আসছে রিপোর্টে। মনে করা হচ্ছে ওই ড্রোন পাকিস্তানি সীমান্ত থেকে এসেছে।

বছরের প্রথম দিনেই পাকিস্তান সীমান্ত থেকে পুঞ্চে আসা ড্রোন ঘিরে চাঞ্চল্য ভূস্বর্গে। জানা যাচ্ছে, ওই ড্রোন থেকে সন্দেহজনক বিস্ফোরক ফেলা হয়েছে। এছাড়াও আইইডি, মাদক দ্রব্যও এপারে ওই ড্রোন থেকে ফেলা হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনা ঘিরে তুঙ্গে রয়েছে সার্চ অপারেশমন। পুঞ্চের খাদি করমদা এলাকায় এই ড্রোন আসে বলে খবর। ভারতীয় আকাশ সীমায় ড্রোনটি ৫ মিনিট ছিল বলে জানা যায়। তারপর তা পাকিস্তানের দিকে চলে যায় বলে জানা গিয়েছে। গোটা ঘটনা ঘিরে তুঙ্গে রয়েছে খোঁজ তল্লাশি।

এদিকে, পহেলগাঁও পরবর্তী সময়ে ডিসেম্বরে ভূস্বর্গে ফের একবার পর্যটকদের আনাগোনা দেখা যাচ্ছে। জানা যাচ্ছে, গত ১০ দিনে সোনমার্গ থেকে গুলমার্গে বরফপাত ঘিরে খুশির মেজাজে পর্যটকরা। সেখানের বহু রিসর্টেই পর্যটকদের ভিড় রয়েছে। তারই মাঝে পুঞ্চ সেক্টরের এই ঘটনা উঠে আসে। যদিও পুঞ্চ থেকে গুলমার্গের দূরত্ব ২০০র বেশি কিলোমিটার।

এদিকে, পাকিস্তানি ড্রোন ঘিরে বছরের প্রথম দিনেই কাশ্মীর সীমান্তে বেশ চাঞ্চল্য শুরু হয়েছে। যেখানে ওই ড্রোন থেকে জিনিসপত্র পড়েছিল সেই খাদি করমদা এলাকা জুড়ে ব্যাপক তল্লাশি জারি রয়েছে। তার সংলগ্ন এলাকাতেও জোর তল্লাশি চলছে। উল্লেখ্য, বর্ষবরণ ঘিরে আলাদা করে নিরাপত্তা বেষ্টনী রয়েছে ভূস্বর্গে। বহু জায়গায় নিরাপত্তা বলয় থাকার পাশাপাশি, পাকিস্তান সীমান্ত ঘেঁসা এলাকা ও পাহাড়ি জঙ্গল সংলগ্ন এলাকায় ব্যাপক নিরাপত্তা বেষ্টনী রয়েছে জম্মু ও কাশ্মীরে। প্রসঙ্গত, বছরের শুরুতেই পহেলগাঁওতে জঙ্গিদের তাণ্ডবর জেরে প্রাণ হারান ২৬ জন। এরপরই পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ঘিরে শুরু হয় ভারতের অপারেশন সিঁদুর। গুঁড়িয়ে দেওয়া হয় বহু পাক জঙ্গি ঘাঁটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *