Hadi Murder case update। হাদি হত্যায় নয়া মোড়! অভিযুক্ত ফয়সাল দুবাইতে?

Spread the love

ওসমান হাদি হত্যাকাণ্ডে এবার এল নয়া মোড়। এক নয়া ভিডিয়ো বার্তায় (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) তার নয়া দাবিতে কার্যত ‘বোমা ফাটাল’ ওসমান হাজির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল। ভোটমুখী বাংলাদেশে কিছুদিন আগে ডিসেম্বরের এক সকালে ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে গুলি করে আততায়ীরা। এরপর কিছুদিন পরই মৃত্যু হয় হাদির। উত্তাল হয় বাংলাদেশ। সেই সময় থেকেই বাংলাদেশের একাধিক প্রান্তে আচমকা দাবি ওঠে, হাদির খুনে অভিযুক্ত ফয়জল ভারতে। দিল্লি এই দাবি সপাটে উড়িয়ে দেয়। এরপরই এই হত্যাকাণ্ডে নয়া মোড় এল। ভিডিয়ো বার্তায় ফয়সাল জানায় যে বর্তমানে দুবাইতে।

হাদির হত্যায় খুনি এখনও অধরা বাংলাদেশে। ফলত, ইউনুস প্রশাসনের ওপর দেশের অভ্যন্তরেই বাড়ছে চাপ। এই খুন ঘিরে যার দিকে সকলের নজর, সেই ফয়সাল এরই মাঝে এক নয়া ভিডিয়োতে বোমা ফাটিয়েছে। তার দাবি সে এখন রয়েছে দুবাইতে। ফলত, হাদির হত্যাকারীদের সীমান্ত পার হয়ে ভারতে পালানো নিয়ে বাংলাদেশের একাধিক মহল যে দাবি করেছে, তা কার্যত নস্যাৎ করে দিয়েছে এই বিস্ফোরক ভিডিয়ো। এরপর যে প্রশ্ন বাংলাদেশ জুড়ে উঠছে, তা হল, কারা রয়েছে এই হত্যাকাণ্ডের পিছনে? তা নিয়েও ফয়সাল একটি বার্তা দিয়েছে। ভিডিয়োতে ফয়সালকে বলতে শোন গিয়েছে,’ আমি ফয়সালল করিম মাসুদ। আপনারা হাদি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা জানেন, আসলে আমি হাদি হত্যার সঙ্গে কোনও মতেই জড়িত নয়। এটা মিথ্যা বানায়োয়াট, একটা চক্রান্ত, যার কারণে দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি। এখন দুবাইতে আছি।’ এরপর ওই ভিডিয়োয় ফয়জলকে বলতে শোনা গিয়েছে,’ আমার দুবাইয়ের ৫ বছরের মাল্টিপল ভিসা ছিল। যেভাবেই হোক খুব কষ্ট করে এখানে এসেছি।’ ফয়সাল দাবি করে, তার পরিবারকে ‘মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে’, অত্যাচার করা হচ্ছে।

এরপরই ফয়সাল বলে,’হ্যাঁ হাদির সঙ্গে আমার সম্পর্ক ছিল। আমি গিয়েছিলাম হাদির অফিসে। আমি একজন ব্যবসায়ী। আমার একটা আইটি ফার্ম আছে। আইটি ফার্মে অনেক কাজই হয়, সরকারি কাজ হয়। অর্থ মন্ত্রকের একটা কাজ ছিল। কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম। সে আমায় পাইয়ে (কাজ) দেবে আশ্বস্ত করেছিল। আমি তাঁকে ৫ লাখ টাকা দিয়েছি। সে অগ্রিম চেয়েছিল। আমাকে যখনই প্রোগ্রামের জন্য টাকা দিতে বলা হয়েছে। আমি দিয়েছি।’

হাদির হত্যাকারী সম্পর্কে বলতে গিয়ে ফয়জল বলে,’ও (হাদি) জামাতের প্রডাক্ট। জামাতিরা কোনওভাবে ওই ঘটনা ঘটিয়েছে। বাইকে আমি ছিলাম না। আমার কোনও ছোটভাইও ছিলনা। আমাকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে।… আমার পরিবার ভুক্তোভুগী.. জঘন্যভাবে পরিবারকে অত্যাচার করছেন। আমি এটার তীব্র প্রতিবাদ জানাই। এর সুষ্ঠু বিচার হবে। যে ব্যাঙ্কে টাকার কথা বলছেন, তা আমার কামানো টাকা। ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *