অবশেষে নন্দনে লঞ্চ হল জার্নিভো ম্যাগাজিনের বহু প্রতীক্ষিত ক্যালেন্ডার।এই ক্যালেন্ডারে প্রত্যেকটি মাসে রয়েছে জনপ্রিয় মডেলদের ছবি দিয়ে বিশেষ বার্তা।এছাড়াও জার্নিভো ম্যাগাজিনের বিশেষ একটি প্রজেক্টের কাজ শুরু হবে বেনারসে,আর সেই প্রজেক্টের টিজারও ৬ জানুয়ারি বের হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন নামীদামী মডেল,ফটোগ্রাফার সহ বহু কলাকুশলীরা।Journivo ম্যাগাজিন হল একটি ভার্সেটাইল ম্যাগাজিন, যেখানে ফ্যাশন, ট্যুর সম্পর্কিত অভিজ্ঞতা থেকে নানা ধরনের বিষয় নিয়ে লেখা থাকবে। এছাড়াও যাঁদের দৃষ্টিশক্তি নেই,তাঁরাও এই ম্যাগাজিন পড়তে পারবেন।জার্নিভো ম্যাগাজিনের এমডি রিঙ্কি দে জানান,নন্দনে কেক কেটে ২০২৬ ক্যালেন্ডার বের করা হল।এই ক্যালেন্ডারের প্রত্যেকটি পাতায় তুলে ধরা হয়েছে প্রত্যেক মাসের বিশেষ দিনের ইতিহাস।রিঙ্কি দে নিজেই একজন বিখ্যাত মডেলার,তাঁর ছবি দিয়ে ক্যালেন্ডারের প্রথম পাতাটি শুরু হয়েছে। তারপর বাকি মডেলদের ছবি রয়েছে, তাও একদম আলাদা প্রেজেন্টেশনে। যা সচরাচর কোনো ক্যালেন্ডারে দেখা যায় না।
লিঙ্কে ক্লিক করুন
পাশাপাশি Alaks-prabaho Where vision meets art এর টিজার লঞ্চ করেছেন রিঙ্কি দে।নন্দন চত্বরে ধূমধাম করে টিজার প্রকাশ্যে আনা হয়েছে। যা সত্যিই অভাবনীয়। সামনেই বেনারসে কাজ করতে চলেছে জার্নিভোর গোটা টিম।তাঁদের জন্য রয়েছে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী দিনের যাত্রা শুভ হোক। পাশাপাশি যাঁরা মডেলার হিসেবে জার্নিভোর সঙ্গে কাজ করতে চাইছেন তাঁরা অবশ্যই রিঙ্কি দে’র সাথে যোগাযোগ করে নিন।তাঁর কাজ,ব্যবহার আপনার কাজ করা ও শেখার আগ্রহকে দ্বিগুণ বাড়িয়ে তুলবে।
