Kolkata fire death toll update। আনন্দপুরের অগ্নিকাণ্ডে উদ্ধার ৭ দগ্ধ দেহাংশ

Spread the love

প্রায় একদিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। কিন্তু পূর্ব কলকাতার আনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়ে ধোঁয়াশা কাটল না। আপাতত যা খবর, তাতে রাত ন’টা পর্যন্ত কমপক্ষে সাতটি দগ্ধ দেহাংশ পাওয়া গিয়েছে। এমনই অবস্থা হয়েছে যে সেগুলি আদৌও মানুষের দেহ কিনা, সেটাও বোঝানো যাচ্ছে না। শনাক্ত করা যাচ্ছে না কোনো দেহ। ফরেন্সিক বিশেষজ্ঞদের মাধ্যমে তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। তারইমধ্যে পুলিশ সূত্রে খবর মিলেছে যে ইতিমধ্যে কমপক্ষে ২০ জনের নিখোঁজ হওয়ার বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ওই ঘটনায় হতাহতের সংখ্যা কত, তা এখনও স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *