Messi in Kolkata Event Highlights। দিদি চাইলেন ক্ষমা!মেসি ইভেন্টের উদ্যোক্তাকে কোথা থেকে পাকড়াও?

Spread the love

শনিবারের দুপুরে মেসি ইভেন্ট ঘিরে তপ্ত শহর কলকাতা। দর্শকদের ক্ষোভের জেরে যুবভারতীতে আয়োজিত এই হাইভোল্টেজ ইভেন্টের শেষলগ্নে একের পর এক অপ্রীতিকর ছবি উঠে আসে। শেষপর্যন্ত মেসির নিরাপত্তাকে নজরে রেখে, তড়িঘড়ি ফুটবলের রাজপুত্রকে আগেই যুবভারতী ছাড়তে হয়। অন্যদিকে মেসিকে দেখতে না পাওয়ার ক্ষোভ উগরে দেন দর্শকরা। লন্ডভন্ড পরিস্থিতি তৈরি হয় যুবভারতীতে।

ইভেন্ট আয়োজক গ্রেফতার

কলকাতায় মেসি ইভেন্টের আয়োজক শতদ্রু দত্তকে পাকড়াও করা হয়েছে। জানা গিয়েছে তাঁকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ডিজি রাজীব কুমার।ডিজি বলছেন, দর্শকদের টিকিটের দাম ফেরত দেওয়া উচিত।

দর্শক তাণ্ডব-ফুলের টব, চেয়ার হাতে দর্শকরা

যুবভারতীতে শনিবার ১৩ ডিসেম্বর, ২০২৫-এ এক ভয়াবহ পরিস্থিতি দেখা যায় মেসি ইভেন্ট ঘিরে। কারোর হাতে টব, কারোর হাতে চেয়ার, এইভাবেই দর্শকদের অনেককে যুবভারতী থেকে বেরিয়ে আসতে দেখা যায়। ব্যাপক ভাঙচুর চলে মাঠ জুড়েও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামে পুলিশ, ব়্যাফ। বেশ কিছু রিপোর্ট দাবি করছে, মাঠ থেকে লুটের ছবিও দেখা যায়। মাঠে ভেঙে ফেলতে দেখা যায় চেয়ার।

কেন ক্ষোভ?

এদিন বেলা ১১.৫২ মিনিটে মেসি বেরিয়ে যেতেই তপ্ত হয়ে ওঠে যুবভারতী। অভিযোগ চড়া দামে টিকিট কেটেও মেসিকে দেখতে না পাওযায় ক্ষুব্ধ হয়ে ওঠে জনতা। অবেকেই অভিযোগ করেন, ভিভিআইপি ঘেরাটোপে থাকার ফলে মেসিকে দেখতে পাননি মাঠের দর্শকরা। তুঙ্গে ওঠে ক্ষোভ, চলে ভাঙচুর।

মেসি-শাহরুখকে একসঙ্গে কোথায় দেখা যায়?

লিওলেন মেসির অনুষ্ঠানে চাঁদের হাটে আলাদা করে লাইমলাইট যোগ করতে শাহরুখকে দেখা যাবে, বলে জানা গিয়েছিল। কিং খান শহর কলকাতার বুকে পাও রাখেন। তবে তাঁকে ও মেসিকে একসঙ্গে দেখা গেল শহরের এক বিলাসী হোটেলে। সেখান থেকেই মেসি ভার্চুয়ালি উদ্বোধন করেন কলকাতায় সদ্য তৈরি হওয়া তাঁর মূর্তিকে। এদিকে, হোটেলে শাহরুখ পুত্র আব্রামের সঙ্গে মেসির একটি ছবিও তুলে দেন শাহরুখ। নিজেও মেসির সঙ্গে ছবি তোলেন। তবে যুবভারতীতে মেসির সঙ্গে শাহরুখকে দেখা যায়নি।

মমতা চাইলেন ক্ষমা!

এদিন যুব ভারতীর পরিস্থিতি নিয়ে মেসি ও ক্রীড়াপ্রেমী, মেসি ভক্তদের থেকে ক্ষমা চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টে উঠে আসরে তাঁর বার্তা। দিদি জানান,’সল্টলেক স্টেডিয়াম শনিবার যে অব্যবস্থা দেখা গেল, তাতে আমি বিচলিত এবং স্তম্ভিত।’ স্পষ্ট জানিয়ে দেন এই ঘটনার তদন্ত হবে। মমতা জানান,’এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিয়োনেল মেসি, সকল ক্রীড়াপ্রেমী এবং তাঁর ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থী।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *