N. Korea on Venezuela issue। ট্রাম্পদের ভেনেজুয়েলা পর্ব নিয়ে কিম জংর দেশ খুলল মুখ

Spread the love

অভিযোগ মাদক সন্ত্রাস চালানোর। আর সেই অভিযোগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মুদারো ও তাঁর স্ত্রীকে পাকড়াও করে নিয়ে যায় আমেরিকা। ভেনেজুয়েলার বুকে সদ্য হওয়া মার্কিন হামলার পর এই মুহূর্তে ভেনেজুয়েলার রাস্তাঘাট ফাঁকা, চলছে হাতো গোনা সাইকেল, এমনই দাবি এপির রিপোর্টের। এদিকে, আমেরিকা জানিয়েছে, এবার আপাতত ভেনেজুয়েলা চালাবে ট্রাম্প প্রশাসনই। এই পরিস্থিতিতে বিশ্বের নানান দেশ মুখ খুলে নিজেদের অবস্থান জানিয়েছে। গোটা পরিস্থিতি নিয়ে ভারত প্রকাশ করেছে গভীর উদ্বেগ। এরই মাঝে মুখ খুলেছে কিম জং উন-র উত্তর কোরিয়া, যে দেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক খুব একটা সুখকর নয়!

ক্ষোভ উত্তর কোরিয়ার:-

আমেরিকার ভেনেজুয়েলা পর্ব নিয়ে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া বলছে, ‘ভেনিজুয়েলায় সংঘটিত মার্কিন আধিপত্যবাদী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায়,’ সরকারি কেসিএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রকের একজন মুখপাত্র একথা বলেছেন। কিম জং উনের দেশ বলছে,’ এই ঘটনাটি আরেকটি উদাহরণ যা আবারও স্পষ্টভাবে নিশ্চিত করে যে মার্কিন যুক্তরাষ্ট্রের দুর্বৃত্ত এবং নৃশংস স্বভাব।’ শনিবার ভোরের দিকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের আশেপাশের স্থানে বিমান হামলা চালিয়ে মার্কিন বিশেষ বাহিনী আটক করে সেদেশের প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে। ভেনেজুয়েলা মুদারোকে পাকড়াও করে তাঁকে পদ থেকে সরানো নিয়ে ওয়াশিংটনকে কার্যত একহাত নিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং মুদারোর অপসারণকে ‘জাতিসংঘ সনদ এবং সার্বভৌমত্ব, অ-হস্তক্ষেপ এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল আন্তর্জাতিক আইনের অযাচিত লঙ্ঘন’ বলে বর্ণনা করেছে।

আমেরিকাকে খোঁচার আসরে আইসল্যান্ডের ক্রিকেট:-

ট্রাম্পের নেতৃত্বাধীন আমেরিকার ভেনেজুয়েলায় হানা ঘিরে বিশ্বের নানান দেশ থেকে একাধিক ধরণের বার্তা আসছে। ভেনেজুয়েলায় তেলের ভাণ্ডার ঘিরেও নানান খবর উঠে আসছে। এদিকে, আমেরিকা জানিয়েছে, আপাতত তারাই ভেনেজুয়েলায় রাজত্ব করবে।তারই মাঝে গোটা ঘটনা নিয়ে খোঁচা দিয়ে বার্তা এল আইসল্যান্ড ক্রিকেটের তরফে। আইসল্যান্ড ক্রিকেটের তরফে এক এক্স পোস্টে বলা হয়েছে,’ভেনেজুয়েলায় তেল আছে। গ্রিনল্যান্ডে বিরল পৃথিবীর খনিজ পদার্থ আছে।’ তারপর লেখা হয়েছে,’ ভাগ্যক্রমে আইসল্যান্ডে কেবল আগ্নেয়গিরি, হিমবাহ এবং খুব সাধারণ ক্রিকেটার রয়েছে।’ আইসল্যান্ডিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *