Parashuram Serial Update। দর্শকদের জন্য সুখবর! টিআরপি টপার ‘পরশুরাম’ ধারাবাহিকে ফিরছে ‘লাট্টু’

Spread the love

টিআরপি তালিকায় প্রথম থেকেই ঝড় তুলে চলেছে পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকটি। জি বাংলার পরিণীতার সঙ্গে টক্কর চলে সেয়ানে সেয়ানে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই জয় হয় পরশুরামের। তৃণা সাহা ও ইন্দ্রজিৎ লাহিড়ি যেমন পরশুরাম দিয়ে দর্শকের মনে জয় করে নিয়েছেন, তেমনই এই ধারাবাহিকের দুই শিশুশিল্পী লাট্টু আর পিকু।

তবে এরই মাঝে হঠাৎই লাট্টুর চরিত্রে অভিনয় করা খুদে অভিনেতা অভিনব বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় করেন একটি বিস্ফোরক পোস্ট। যেখানে জানানো হয় যে, গত কয়েক মাস ধরেই শুটিং ফ্লোরে ক্রমাগত মানসিক চাপ ও হয়রানির মধ্যে দিয়ে যেতে হচ্ছিল তাকে। এমনকী, সেই পোস্টে লেখা হয় যে, আর পরশুরামে কাজ করবেন না অভিনব। তবে থেকেই পরশুরাম থেকে গায়েব লাট্চুর চরিত্রটি। আর তাঁকে খুব মিসও করছিলেন দর্শকরা। তবে এবার খবর লাট্টু ফিরতে চলেছে!

তাহলে কি নতুন কোনো শিশুশিল্পীকে লাট্টুর চরিত্রে ফেরাবে প্রযোজনা সংস্থা? জানা যাচ্ছে যে, কোনো নতুন মুখ নয়, বরং ধারাবাহিকে ফিরবেন স্বয়ং অভিনবই। এমনকী, তৃণার (যদিও পোস্টে কোনো নাম উল্লেখ করা ছিল না) উপর অভিযোগ তোলা সেই ভিডিয়োটিও সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলা হয়েছে। জানা যাচ্ছে, আপাতত প্রযোজনা সংস্থার মধ্যস্থতায় ভুল বোঝাবুঝির জট কেটেছে।

কী অভিযোগ ছিল অভিনবের তরফে?

একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। সেই ভিডিয়োতে দেখা যায়, একটি দৃশ্যের ব্লকিং বোঝাচ্ছেন পরিচালক— কে কোথায় দাঁড়াবে, কী সংলাপ বলবে, সবটা নিয়েই আলোচনা হচ্ছে। ঠিক সেই সময় নায়িকা তৃণা মজা করতে শুরু করেন। তাঁর সিরিয়ালের ছেলেকে নিয়ে। যদিও অভিনবের পরিবারের দাবি, এতে লুকিয়ে আছে কটাক্ষ। আর এমনটা বহুদিন ধরেই নাকি হয়ে আসছে।

ভিডিয়োতে দেখা যায় পরিচালক তৃণাকে খানিকটা সরে দাঁড়াতে বললে, তিনি জবাব দেন, ‘পরশুরামকে আমি জায়গা ছাড়ব না! ওর নামেই তো সিরিয়াল। তাহলে চলবে কী করে! এই তো লাট্টু বলল।’ আর ব্যাপারটা ধামাচাপা দিতে ইন্দ্রজিৎ বলেন, ‘ব্যাপারটা এবার অন্যদিকে চলে যাচ্ছে…’

আর অভিনবের ভেরিফায়েড পেজ থেকে এই ভিডিয়ো শেয়ার করে লেখা হয়েছিল, ‘ক্রমাগত হয়রানি আর অপব্যবহারের শিকার হতে হতে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। শো ছাড়ার সিদ্ধান্ত আমার মা-বাবার, কারণ আমার জন্য তাঁরাও মানসিক উদ্বেগে ভুগছিলেন। বারবার অনুরোধ করা সত্ত্বেও আমাকে টার্গেট করা বন্ধ করা হয়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *