Ranojoy-Shyamoupti। শীতের সকালে প্রেমের ওম! প্রি ওয়েডিং শ্যুট হল নাকি রণজয়-শ্যামৌপ্তির

Spread the love

আপাতত লাভ বার্ডস রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির বিয়ে নিয়ে বেশ উৎসাহে তাঁদের ভক্তরা। আর প্রেমদিবসকেই গাঁটছড়া বাধার জন্য বেছে নিয়েছেন তাঁরা। গুড্ডি ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন। বহু নায়িকার সঙ্গে নাম জড়ায় রণজয়ের, বিতর্কও কম নেই নায়ককে ঘিরে। তবে এস কিছুই ছাপ ফেলতে পারেনি তাঁর ভালোবাসার মানুষটার মনে।

শনিবার বেশ কিছু ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। যেখানে দুজনকেই দেখা গেল কালো পোশাক টুইনিং করতে। রণজয়কে দেখা গেল কালো রঙের জ্যাকেট আর ব্রাউন টাউজারে। কালো ওয়ান পিস পরেছিলেন শ্যামৌপ্তি। নজরে আসল দুজনের খুনসুঁটিও। সব মিলিয়ে ছবিগুলো সত্যিই খুব মিষ্টি, চিনির থেকেও বেশি…!

১৪ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে-র দিনই শ্যামৌপ্তি ও রণজয়ের বিয়ে এবং রিসেপশনের সব পর্ব একই দিনে সম্পন্ন হবে। দক্ষিণ কলকাতার এক রিসর্টে হয়েছে সমস্ত আয়োজন। পরিবার, বন্ধুবান্ধব যেমন থাকবে, তেমনই থাকবে ইন্ডাস্ট্রির কাছের সহকর্মীরাও।

জানা গিয়েছে যে, একেবারে বাঙালি সাজপোশাক হবে দুজনের। বেনারসি না পরলেও, লাল শাড়ি পরছেন শ্যামৌপ্তি। আর বিয়ের জোর পরবেন রণজয়। এমনকী, নায়ক জানিয়েছেন যে খাওয়া-দাওয়ায়ও হবে খাঁটি বাঙালি। রণজয়ের মতে, ষাটের দশকে যেমন বিয়ে হত, তেমনভাবে বিয়ে করতে চান অভিনেতা। শুধু তাই নয়, তিনি বাড়ির বড়দের জানিয়ে দিয়েছেন, বিয়ের যে নিয়মগুলো আনন্দ বাড়ায়, সেগুলোই পালন করা হবে। বাদ বাকি সবই বাদ যাবে। এমনকী, তাঁদের বিয়েতে আলাদা করে ‘সঙ্গীত’, ‘মেহন্দি’র আয়োজনও থাকছে না।

দুজনের প্রেমের আভাস ছিল মিডিয়ার কাছে বহুদিন ধরেই। একসময় এড়িয়ে গেলেও, পরে সম্পর্কের খবরে পড়ে সিলমোহর। মাঝে ঠান্ডা লেগে বেশ ভুগেছিলেন রণজয়। তবে যতই হোক, বিয়ের প্রস্তুতি আর আনন্দে সবটাই যে ফিকে হয়ে যায়! রণজয় আর শ্যামৌপ্তির এই ছবিগুলো দেখে তাঁদের ভক্তদের ধারণা, একেবারে প্রি ওয়েডিংটাই সেরে ফেলেছেন।

এমনিতে রণজয়ের থেকে শ্যামৌপ্তি অনেকটাই ছোট। দুজনের বয়সের ফারাক প্রায় ১৩ বছরের। যদিও অভিনেত্রী জানিয়েছেন এই বয়সের ফারাকই তাঁদের সম্পর্কের ভিত মজবুত করেছে। আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্যামৌপ্তি বলেন, ‘আমাদের বয়সের পার্থক্য নিয়ে আলোচনা হচ্ছে, আমার মনে হয় এই ফারাক আছে বলেই আমাদের সম্পর্কটা বিয়ে অবধি গড়িয়েছে। এই জন্য কোনও সমস্যা হলেও আমাদের সম্পর্কে তার প্রভাব পড়ে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *