Rule For power bank in flight। পাওয়ার ব্যাঙ্ক নিয়ে বিমান সফরে যাচ্ছেন?নতুন নিয়ম

Spread the love

পাওয়ার ব্যাঙ্ক নিয়ে বিমান সফরের ক্ষেত্রে এক নয়া নিয়ম লাগু করল ডিজিসিএ। বিশ্বব্যাপী লিথিয়াম ব্যাটারি অতিরিক্ত গরম হওয়া বা আগুন ধরে যাওয়ার একাধিক ঘটনার পর, ভারতে বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA) এখন বিমানের সিটের পাওয়ার আউটলেট সহ ফ্লাইট চলাকালীন ফোন বা অন্যান্য গ্যাজেট চার্জ করার জন্য পাওয়ার ব্যাংকের ব্যবহার নিষিদ্ধ করেছে।

ডিজিসিএর তরফে সাফ জানানো হয়েছে, পাওয়ার ব্যাংক এবং অতিরিক্ত ব্যাটারি কেবল হাতের লাগেজে রাখার অনুমতি দেওয়া হবে এবং ওভারহেড কম্পার্টমেন্টে সংরক্ষণ করা যাবে না, কারণ এই ধরনের স্থানে আগুন সনাক্ত করা এবং নিয়ন্ত্রণ করা কঠিন। সদ্য বিমান সফরে পাওয়ার ব্যাঙ্ক নেওয়া নিয়ে ডিজিসিএর তরফে বলা হয়েছে,’বিভিন্ন রিচার্জেবল ডিভাইসে লিথিয়াম ব্যাটারির ব্যাপক ব্যবহারের ফলে আকাশপথে লিথিয়াম ব্যাটারি পরিবহনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। পাওয়ার ব্যাঙ্ক, পোর্টেবল চার্জার এবং লিথিয়াম ব্যাটারি ধারণকারী অনুরূপ ডিভাইসগুলি আগুন ধরার উৎস হিসেবে কাজ করতে পারে এবং সম্ভাব্যভাবে বিমানে আগুন লাগার কারণ হতে পারে।’ ফলত এবার থেকে বিমান সফরের সময় পাওয়ার ব্য়াঙ্ক সঙ্গে থাকলে এই নির্দেশিত নিয়ম মানার কথা বলছে ডিজিসিএ।

এছাড়াও ডিজিসিএ বলছে, যে সমস্ত লিথিয়াম ব্যাটারি এয়ারক্রাফ্টের ভিতরে রাখা হচ্ছে, তারাও বাড়িয়ে দিতে পারে ঝুঁকির পরিমাণ। ডিজিসিএ বলেছে,’ ওভারহেড স্টোরেজ বিনে বা বহনযোগ্য ব্যাগেজের মধ্যে রাখা লিথিয়াম ব্যাটারিগুলি অস্পষ্ট হতে পারে, অ্যাক্সেস করা কঠিন হতে পারে, অথবা যাত্রী বা ক্রু সদস্যদের দ্বারা সহজেই পর্যবেক্ষণ করা যায় না। এর ফলে ধোঁয়া বা আগুন সনাক্তকরণ এবং প্রতিক্রিয়া ব্যবস্থা বিলম্বিত হতে পারে, যা বিমানের নিরাপত্তার জন্য সম্ভাব্য ঝুঁকি বাড়িয়ে তোলে।’ লিথিয়াম ব্যাটারি নিয়ে সতর্ক করে ডিজিসিএর ওই বার্তায় বলা হয়েছে,’লিথিয়াম ব্যাটারিতে আগুন লাগার কারণ অনিয়ন্ত্রিত গরম, অতিরিক্ত চার্জিং, ক্রাশিং বা নিম্নমানের উৎপাদন, পুরনো ব্যাটারি, অথবা ভুল ব্যবস্থাপনার কারণে ক্ষতির কারণে অভ্যন্তরীণ শর্ট সার্কিট হতে পারে। অন্যান্য আগুনের বিপরীতে, লিথিয়াম ব্যাটারির আগুন স্বয়ংসম্পূর্ণ হতে পারে এবং এটি পরিচালনা করার জন্য বিশেষ পদ্ধতির প্রয়োজন হয়।’এক নির্দেশিকায়, ডিজিসিএ বিমান সংস্থাগুলিকে যাত্রীদের বহনকারী লিথিয়াম ব্যাটারি সম্পর্কে ঝুঁকির দিকটি মূল্যায়ন করে পর্যালোচনা করার নির্দেশ দিয়েছে। বিমানের কেবিনে ব্যাটারি সম্পর্কিত আগুন প্রতিরোধে আরও শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করতে বিমান সংস্থাগুলিকে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *