USA Pistols Seized from WB-BD Border। পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার মার্কিন পিস্তলসহ ১০ বিদেশি অস্ত্র

Spread the love

বাংলাদেশে অরজকতা চলছে। তারই মাঝে সীমান্ত এলাকায় যেন দুষ্কৃতীদের দাপট আরও বেড়েছে। এই আবহে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে নাকি গত ২৯ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ১০টি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই সব অস্ত্র সীমান্ত এলাকা থেকে বিজিবি, ব়্যাব এবং পুলিশের বিভিন্ন অভিযানে উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। তবে এত অস্ত্র উদ্ধার হলেও এই সব ঘটনায় গ্রেফতারির সংখ্যা মাত্র ১।

রিপোর্ট অনুযায়ী, রাজশাহী ডিভিশনের চাঁপাইনবাবগঞ্জে গত প্রায় একমাস সময়কালে ৬টি পৃথক তল্লাশি অভিযান চালায় বিজিবি, ব়্যাব এবং পুলিশ। এই সব অভিযানে অভিযানে ১০টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৪৩ রাউন্ড গুলি, ১৫টি ম্যাগাজিন এবং ২ কেজি গানপাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম, বহু দেশি অস্ত্র উদ্ধার করা হয়। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচটি উপজেলার মধ্যে চারটিই সীমান্তঘেঁষা। এই আবহে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি নাকি সীমান্ত অঞ্চলে নজরদারি ও অভিযান জোরদার করেছে।

এদিকে জানা গিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলির মধ্যে রয়েছে আমেরিকান পিস্তল। জানা গিয়েছে, গত ১ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ শহরের উপকণ্ঠে পুরনো মহানন্দা সেতুর টোলপ্লাজায় এক যুবক গ্রেফতার হয়েছিল মার্কিন পিস্তল সমেত। পরে ১৫ ডিসেম্বর মনোহরপুর সীমান্তে ৪টি আমেরিকান পিস্তল উদ্ধার হয়। এদিকে গত ২৮ ডিসেম্বর শিবগঞ্জ সীমান্তের দুর্লভপুরে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। এরই সঙ্গে উদ্ধার হয় ২ কেজি ১৫০ গ্রাম গানপাউডার। এর মাঝে আবার ৩টি বিদেশি ওয়ান শ্যুটারগান পাওয়া গিয়েছিল গত ২৭ নভেম্বর। ২৩ ডিসেম্বর আবার শিবগঞ্জে ২টি বিদেশি পিস্তল পাওয়া গিয়েছিল। পরে ৩১ ডিসেম্বর আবার বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *