ছাব্বিশের শুরুতেই বিরোধীদের একটা অস্ত্র ভোঁতা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে বেছে নিলেন নন্দিনী চক্রবর্তীকে। যিনি এতদিন স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন। আর ২০২৬ সাল থেকে মুখ্যসচিবের দায়িত্ব পালন করবেন বাঙালি আইএএস অফিসার। যিনি ইতিহাসও গড়ে ফেললেন। কারণ এই প্রথমবার কোনও মহিলা মুখ্যসচিব পেল পশ্চিমবঙ্গ। আর যে মনোজ পন্থের জায়গায় তিনি এত বড় দায়িত্ব পেলেন, সেই বিদায়ী মুখ্যসচিবকেও ‘পুরস্কার’ দেওয়া হয়েছে। তাঁকে মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি পদে নিয়োগ করা হচ্ছে বলে জানিয়েছে নবান্ন।
