কলকাতার পারদ চড়লেও শুক্রবার পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় জাঁকিয়ে শীত পড়েছে। কোথাও পারদ নেমে গিয়েছে ছয় ডিগ্রি সেলসিয়াসের ঘরে। কোনও কোনও জায়গায় আবার সাত ডিগ্রির ঘরে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ‘কোল্ড ডে’-র (শীতল দিন) সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া আজ দার্জিলিঙের পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১.৮ ডিগ্রিতে। উত্তরবঙ্গের সমতল এলাকার মধ্যে সবথেকে তাপমাত্রা নেমে গিয়েছে জলপাইগুড়ি। আজ জলপাইগুড়ি ৬.৬ ডিগ্রিতে কাঁপছে। বৃহস্পতিবার সেটা ছিল ৯.১ ডিগ্রিতে। অর্থাৎ একধাক্কায় পারদ পড়েছে জলপাইগুড়িতে। আর দক্ষিণবঙ্গের মধ্যে সবথেকে বেশি ঠান্ডা পড়েছে সিউড়িতে। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ৭.২ ডিগ্রিতে ঠেকেছে।
আজ রাজ্যের কোন জায়গার সর্বনিম্ন তাপমাত্রা কত?
১) দার্জিলিং: ১.৮ ডিগ্রি।
২) কালিম্পং: ১০ ডিগ্রি।
৩) জলপাইগুড়ি: ৬.৬ ডিগ্রি।
৪) আলিপুরদুয়ার: ১০ ডিগ্রি।
৫) কোচবিহার: ৭ ডিগ্রি।
৬) বাগডোগরা: ৯ ডিগ্রি।
৭) পুণ্ডিবাড়ি: ৭.৮ ডিগ্রি।
৮) রায়গঞ্জ: ৮.৫ ডিগ্রি।
৯) মাঝিয়ান: ৮.৪ ডিগ্রি।
১০) বালুরঘাট: ৯.৫ ডিগ্রি।
১১) মালদা: ৯.৮ ডিগ্রি।
১২) বহরমপুর: ৯ ডিগ্রি।
১৩) সিউড়ি: ৭.২ ডিগ্রি।
১৪) বাঁকুড়া: ৭.৪ ডিগ্রি।
১৫) কৃষ্ণনগর: ১০ ডিগ্রি।
১৬) পানাগড়: ৮.২ ডিগ্রি।
১৭) বর্ধমান: ৯ ডিগ্রি।
১৮) আসানসোল: ৮ ডিগ্রি।
১৯) ঝাড়গ্রাম: ৭.৮ ডিগ্রি।
২০) পুরুলিয়া: ৮ ডিগ্রি।
২১) কলাইকুন্ডা: ৮.২ ডিগ্রি।
২২) খড়্গপুর: ১০.৫ ডিগ্রি।
২৩) কাঁথি: ১০ ডিগ্রি।
২৪) হলদিয়া: ১১.৮ ডিগ্রি।
২৫) উলুবেড়িয়া: ৯.৪ ডিগ্রি।
২৬) ডায়মন্ড হারবার: ১০.৮ ডিগ্রি।
২৭) কাকদ্বীপ: ১১ ডিগ্রি।
২৮) দমদম: ১১.৪ ডিগ্রি।
২৯) কলকাতা: ১২.১ ডিগ্রি।
৩০) কল্যাণী: ৭.৫ ডিগ্রি।
৩১) মগরা: ৯ ডিগ্রি।

৩২) ব্যারাকপুর: ১০ ডিগ্রি।
৩৩) সল্টলেক: ১২.৮ ডিগ্রি।
৩৪) বসিরহাট: ১০.৪ ডিগ্রি।
৩৫) ক্যানিং: ১০.৬ ডিগ্রি।
আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে শীত কতটা থাকবে?
আগামী পাঁচদিন উত্তরবঙ্গের কোনও জেলার সর্বনিম্ন তাপমাত্রার (রাতের তাপমাত্রা) তেমন পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গেও সেরকম পরিস্থিতি থাকবে প্রথম দু’দিন। রবিবার এবং সোমবার মিলিয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা দু’ডিগ্রির মতো বৃদ্ধি পাবে। পরবর্তী তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রার তেমন হেরফের হবে না।
কোন কোন জেলায় ঘন কুয়াশা পড়বে?
শনিবার, রবিবার, সোমবার এবং মঙ্গলবার সকালের দিকে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। আর শনিবার সকালের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা থাকবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।তারইমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। শুষ্ক থাকবে প্রতিটি জেলার আবহাওয়া। পাহাড়ে তুষারপাত হবে না আপাতত।