আংটি বদল সেরেই চুমুতে ডুব! রোশনির হবু বর কে?

Spread the love

টলিপাড়ার বাতাসে এখন কেবলই বিয়ের সানাই। কেউ সাতপাকে বাঁধা পড়ছেন, তো কেউ সেরে নিচ্ছেন বাগদান। সেই তালিকায় এবার নয়া সংযোজন অভিনেত্রী রোশনি ঘোষ। দীর্ঘদিনের বন্ধু তথা প্রেমিক সৌমেনের সঙ্গে আংটি বদল সেরে জীবনের নতুন ইনিংস শুরু করলেন ‘পরশুরাম’ খ্যাত এই অভিনেত্রী। সম্প্রতি সমাজমাধ্যমে তাঁদের সেই বিশেষ মুহূর্তের ছবি আসতেই শুভেচ্ছার জোয়ার টলিপাড়ায়।

রোশনির হবু বর সৌমেন পেশায় ফটোগ্রাফার। লেন্সে মুহূর্ত বন্দি করতে করতেই কি তবে অভিনেত্রীর মনের হদিশ পেয়েছিলেন তিনি? তা নিয়ে অনুরাগীদের কৌতূহল থাকলেও, তাঁদের রসায়ন যে দীর্ঘদিনের, তা ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। দীর্ঘ প্রেমের সম্পর্কের পর অবশেষে রোশনি ধরা দিলেন সৌমেনের বাহুবন্দি হয়ে। আংটি বদলের ফাঁকে দুজনের ঠোঁটেঠাসা চুমুর মিষ্টি মুহূর্ত ঘুরছে সমাজ মাধ্য়মে।

ব্লুজ প্রোডাকশনের একের পর এক সফল মেগায় কাজ করেছেন রোশনি। ‘জগদ্ধাত্রী’, ‘শোলক শাড়ি’র মতো জনপ্রিয় ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে। তবে ‘পরশুরাম’ ধারাবাহিকে তাঁর কাজ তাঁকে এনে দিয়েছিল বিশেষ পরিচিতি। কাজের ব্যস্ততার ফাঁকেই ব্যক্তিগত জীবনে এই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন অভিনেত্রী।

বাগদানের দিন রোশনি সেজেছিলেন হালকা রঙের কারুকাজ করা শাড়িতে, সঙ্গে ডায়মন্ড নেকপিস। অন্যদিকে সৌমেনকে দেখা গেল মানানসই স্যুট এবং চশমায়। দুজনের এই ‘লুক’ যেন একে অপরের পরিপূরক। আংটি বদলের পর তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি এখন নেটপাড়ায় ভাইরাল।রোশনি এবং সৌমেনের এই বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের শুভাকাঙ্খী থেকে শুরু করে স্টুডিয়োপাড়ার বন্ধুবান্ধবরা। তবে বাগদান সারলেও চার হাত কবে এক হবে, অর্থাৎ বিয়ের পিঁড়িতে তাঁরা কবে বসছেন, তা নিয়ে এখনও খোলসা করেননি দম্পতি।

আপাতত আংটির চমকে জীবন রাঙাচ্ছেন রোশনি-সৌমেন। ‘রিল’ লাইফের লড়াই শেষে ‘রিয়েল’ লাইফে এই জুটির জয়জয়কার দেখে খুশি তাঁদের ভক্তরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *