গোবরডাঙার মেয়ে অঙ্কিতা ভট্টাচার্য বাংলা গানের দুনিয়ার পরিচিত নাম। সারেগামাপা জিতে হইচই ফেলেছিলেন অঙ্কিতা। তবে গানের বাইরেও বিতর্ক ঘিরে থাকে অঙ্কিতাকে। কিছুদিন আগে জুবিন গর্গের গান গাইতে অস্বীকার করে চর্চায় উঠে এসেছিলেন গায়িকা, এবার ভারতীয় ক্রিকেট টিমের সদস্য়দের সঙ্গে ছবি পোস্ট করার জেরে আলোচনার কেন্দ্র অঙ্কিতা।
আপতত দক্ষিণ আফ্রিকার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ব্যস্ত সূর্য কুমার যাদব-হার্দিক পান্ডিয়ারা। মঙ্গলবার কটকে প্রোটিয়া বধের পর ভুবনেশ্বর এয়ারপোর্টে পৌছেছিল মেন ইন ব্লু। মোহালির যাওয়ার পথে এয়ারপোর্টে টিম ইন্ডিয়াকে দেখতে পায় অঙ্কিতা ভট্টাচর্য। সেটা নিঃসন্দেহে গায়িকার জন্য ফ্যান গার্ল মোমেন্ট ছিল। উত্তজিত গায়িকা নিজেকে আটকাতে পারেননি। সেলফি তোলার জন্য় এগিয়ে যান।
শিল্পী লেখেন, ‘আমার মতো কারুর জন্য, এটা শুধু একটা মুহূর্ত নয়, এটা আজীবনের একটা স্মৃতি। ভারতীয় টিমের পাশে থাকতে পেরে আমি গর্বিত। আর সবচেয়ে বড় চমকের মুহূর্ত ছিল যখন আমি ক্য়াপ্টেন (সূর্য কুমার যাদব)-এর সঙ্গে ছবি তুললাম, উনি আমাকে চমকে দিলেন যখন দেখলাম আমার নাম উনি জানেন! মাথা ঘুরে গেল’।
অঙ্কিতার এই পোস্ট দেখে দু-ভাগে বিভক্ত নেটপাড়া। অঙ্কিতা ভক্তরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। লিখেছেন, ‘মিষ্টি ফ্রেম’। কেউ লিখেছেন, ‘দারুণ অভিজ্ঞতা’। তবে অনেকে ট্রোল করতেও ছাড়েননি। কারণ সূর্য কুমার যাদব অঙ্কিতার নাম জানেন এই ব্য়াপারটা অনেকেরই হজম হয়নি। একজন তো লিখেই দেন, ‘গোবরডাঙার মেয়ে তো মাথায় গোবর আছে নিশ্চয়’।

এখন সত্য়ি কি সূর্যকুমার যাদব চেনেন অঙ্কিতাকে? এই প্রশ্নের উত্তর তো শুধু স্কাই দিতে পারেন! প্রথমম্য়াচে সাউথ আফ্রিকাকে ১০১ রানে দুরমুশ করেছে ভারত। হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত অর্ধশতরানের সুবাদে প্রোটিয়াদের সামনে রানের পাহাড় খাড়া করে ভারত। ওদিকে মাত্র ৭৪ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ১-০ এগিয়ে থাকা ভারত দ্বিতীয় ম্যাচে কোন চমক দেখাবে এখন সেটাই দেখবার।