ইরানি ক্ষেপণাস্ত্র গর্জনের মাঝেই মাটির ৪ তলা নিচে ইসরাইলি যুগলের বিয়ে

Spread the love

ইসরাইলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলতে থাকায় দেশটিতে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ। তবে বিয়ের তারিখ পূর্বনির্ধারিত থাকায় এক ইসরাইলি যুগল তাদের বিয়ে বাতিল না করে চার তলা নিচের বোমা আশ্রয়কেন্দ্রে আয়োজন করেন।ইসরাইলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলতে থাকায় দেশটিতে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ। তবে বিয়ের তারিখ পূর্বনির্ধারিত থাকায় এক ইসরাইলি যুগল তাদের বিয়ে বাতিল না করে চার তলা নিচের বোমা আশ্রয়কেন্দ্রে আয়োজন করেন।

বিয়েতে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি উপস্থিত ছিলেন বহু ইসরাইলি, যারা সপ্তাহজুড়ে ওই বোমা আশ্রয়কেন্দ্রকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছিলেন।

বুধবার (৪ মার্চ) ইসরাইলি চ্যানেল ১৩–এর এক অনুষ্ঠানে মারিয়ানোফ বলেন, উপস্থিত অতিথিদের প্রায় ৩০ শতাংশ ছিলেন পরিবার ও ঘনিষ্ঠজন। বাকিরা আশ্রয়কেন্দ্রে আসা মানুষ, যারা আনন্দের সঙ্গে উদযাপন করেন।

তিনি বলেন, ‘মানুষ শুধু আমাদের উদযাপন করতে এবং খুশি করতে এসেছিল। এটি ছিল আবেগঘন ও অনন্য মুহূর্ত, যা বলার ভাষা আমাদের নেই।’গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুদ্ধ শুরু হওয়ার পর এতদিন ধরে পরিকল্পিত বিয়ের ভবিষ্যৎ নিয়ে তারা নানা আবেগের মধ্যে ছিলেন।

মঙ্গলবার (৩ মার্চ) নবদম্পতি বিয়ের আনন্দে মেতে থাকাকালীন তেল আবিবে কয়েকবার সাইরেন বাজলেও, ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে নিরাপদে উদযাপন চালিয়ে যান।

ল্যাসরি বলেন, ‘এটা ছিল অবিশ্বাস্য। সবকিছুর মাঝেও আমরা বিয়েটা করতে পেরেছি। অনুষ্ঠানটি আবেগঘন ও আনন্দময় ছিল এবং আমরা মারিয়ানোফ’র আর্জেন্টিনা থেকে আসা পরিবার ও বন্ধুদের সঙ্গে এটি উদযাপন করতে পেরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *