দীর্ঘস্থায়ী যুদ্ধে আত্মরক্ষার জন্য ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি।সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক লারিজানি বলেছেন, ‘গত ৩০০ বছরে ইরান কোনো যুদ্ধের সূচনা করেনি এবং আমাদের সাহসী সশস্ত্র বাহিনী আত্মরক্ষা ছাড়া কখনো আক্রমণ শুরু করেনি।’
তিনি আরও বলেন,
আমরা যেকোনো মূল্যে নিজেদের এবং আমাদের ছয় হাজার বছরের সভ্যতাকে দৃঢ়ভাবে রক্ষা করব এবং শত্রুদের তাদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত হতে বাধ্য করব।লারিজানি বলেন, দীর্ঘস্থায়ী যুদ্ধে আত্মরক্ষার জন্য ইরান প্রস্তুত রয়েছে। তিনি ইরানের প্রতিরোধক্ষমতা এবং অত্যাচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কথাও তুলে ধরেন।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধ শুরু করলেও তা কীভাবে এবং কখন শেষ হবে, তা ইরানই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রোববার (১ মার্চ) সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের পূর্ব ও পশ্চিমে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পরাজয়গুলো বিশ্লেষণ করার জন্য আমাদের দুই দশক সময় ছিল। আমরা সেই অভিজ্ঞতা থেকে প্রয়োজনীয় শিক্ষা নিয়েছি।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন,
আমাদের রাজধানীতে (তেহরান) বোমাবর্ষণ আমাদের যুদ্ধ পরিচালনার সক্ষমতার ওপর কোনো প্রভাব ফেলে না।
আরাঘচি জোর দিয়ে বলেন, বিকেন্দ্রীভূত মোজাইক প্রতিরক্ষা আমাদের কখন এবং কীভাবে যুদ্ধ শেষ হবে সেই সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা দিয়েছে।