উদয়ের সঙ্গে মধ্যরাতে কেক কেটে জন্মদিন উদযাপন অনামিকার

Spread the love

ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। ২৫ মার্চ নায়িকার জন্মদিন। ২৯-এ পা দিলেন নায়িকা। তাঁর এই বিশেষ দিনে মধ্যরাতে স্বামী অভিনেতা উদয় প্রতাপ সিং ও বন্ধুদের সঙ্গে কেক কেটে উদযাপন করলেন নায়িকা। তাঁর এই উদযাপনের নানা মুহূর্ত একটি ভিডিয়োর মাধ্যমে রিয়াজ লস্কর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।বুধবার রিয়াজ একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে নীল রঙের পোশাকে দেখা মেলে অনামিকার। ভিডিয়োয় দেখা যায় অভিনেত্রীর সামনে চকোলেট ও স্ট্রবেরি দিয়ে সাজানো একটি কেক রাখা। তার উপর রাখা বাতি জ্বালানো হচ্ছে। সেখানে উপস্থিত থাকা তাঁর বন্ধুরা ও উদয় তাঁকে ‘হ্যাপি বার্থ ডে’ বলে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। অনামিকার পাশেই দেখা মেলে উদয়ের। তারপর কেক কাটেন অনামিকা। কেক কেটে উদয়কে কেকও খাইয়ে দেন অনামিকা। তারপর রিয়াজকেও কেক খাইয়ে দেন নায়িকা। রিয়াজও তাঁকে কেক খাইয়ে দেন। শেষে উদয়ও অনামিকাকে কেক খাইয়ে দেন। এরপর এক এক করে অন্যান্য বন্ধুদেরও কেক খাওয়ান অভিনেত্রী। এদিনের উদযাপনে রিয়াজ ছাড়াও হাজির ছিলেন পর্দার ‘শিরিন’ সুরভি মল্লিক, রবি সাউ।

প্রসঙ্গত, উদয়ের ধারাবাহিক ‘পরিণীতা’ রমরম করে চলছে। দর্শকদের মনেও বিশেষ জায়গা করে নিয়েছে এই মেগা। তবে এই ধারাবাহিকের নায়ক-নায়িকা রায়ান-পারুলের জুটি দর্শকদের খুবই পছন্দের একটি জুটি। উদয়ের সঙ্গে ঈশানীর রসায়ন দর্শকদের মনে বিশেষ ভাবে ছাপ ফেলেছে। তাই সেটাকে কেন্দ্র করেই গত বছরের শেষের দিক থেকে উদয়ের সঙ্গে তাঁর স্ত্রী অনামিকা চক্রবর্তী বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও উদয়-অনামিকা অনুরাগীদের সেই ধারনাকে নস্যাৎ করে দেন।

দীর্ঘ আড়াই বছর প্রেম করার পর, ২০২৩ সালের ২৮ জুন বসেছিলেন বিয়ের পিঁড়িতে। উল্টোরথের দিনে বিয়ে করেন তাঁরা। বিয়ের দিন বলিউড ধাঁচে প্যাস্টেল রঙের পোশাকে সেজেছিলেন কর্তা আর গিন্নি। বিয়ের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, ‘টু নিউ বিগিনিংস! চিয়ার্স টু আস! উই মেড ইট।’ দাম্পত্য জীবনেও খানিকটা পথ পার করে ফেলেছেন দুজনে, এক মিষ্টি সারমেয় বেলাকে নিয়ে সুখী গৃহকোণ দুজনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *