এই বিশেষ ডায়েট ফলো করেই আমির এক মাসে ৭ কেজি ওজন কমিয়ে ছিলেন?

Spread the love

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত সুপারস্টার আমির খানের ছবি ‘দঙ্গল’ ব্লকবাস্টার হিট হয়েছিল। এই ছবির পরে আমির খান খুব দ্রুত ওজন কমিয়ে ফেলেছিলেন। আমির খান একটি বিজ্ঞাপনের জন্য এটা করেছিলেন। ‘বাধাই হো’ ছবির পরিচালক অমিত শর্মা বিজ্ঞাপন টিমের সঙ্গে যুক্ত ছিলেন, সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই ঘটনাটি সম্পর্কে বলেছিলেন যে, যখন টিমটি আমির খানের সঙ্গে কথা বলতে গিয়েছিল, তখন তিনি এক মাসের সময় চেয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি এক মাসের মধ্যে ৭ কেজি ওজন কমিয়ে ফেলবেন। টিমটি অবাক হয়েছিল যে, তিনি এত দ্রুত এত ওজন কীভাবে কমাবেন।

অমিত শর্মার কথায়, ‘আমরা যখন আমির খানের সঙ্গে একটা বিজ্ঞাপনে কাজ করতে যাচ্ছিলাম, তখন আমরা ক্লায়েন্টের সঙ্গে ওঁকে স্ক্রিপ্টটি দিতে গিয়েছিলাম। তিনি সবকিছু পড়ে বলেন, ‘আরে, এটা একটা স্বাস্থ্যকর পণ্য।’ আমি হ্যাঁ বললাম। নিজের দিকে তাকিয়ে তিনি বললেন, ‘আমার ওজন একটু বেড়েছে, আমার ডাবল চিন আছে। চলো এক কাজ করি, এক মাস পরে শ্যুটিং করি। এক মাস পরে, আমি ৭ কেজি ওজন কমাব।’ তখন স্বাভাবিক ভাবেই তা কীভাবে সম্ভব তা ওঁর থেকে জানতে চাই।’

জবাবে আমির খান পরিচালক অমিত শর্মাকে তাঁর গোপন কথাটি বলেন যার কারণে তিনি মাত্র এক মাসে ৭ কেজি ওজন কমাতে চলেছেন। অমিত বলনে, ‘আমির খান বলেন, ‘আমি এই ডায়েট ফলো করব, যার ফলে আমি ৫ কেজি ওজন কমাব। তাছাড়া আমি ২ কেজি ওজন কমাব কারণ আমি প্রচুর ব্যায়াম করব।’ এক মাস পর যখন আমরা শ্যুটিং শুরু করি, তখন তিনি আসলে ৭ কেজি ওজন কমিয়েছিলেন।’ আমির খানের ডায়েট সম্পর্কে জিজ্ঞাসা করা হলে অমিত বলেন যে, ‘তিনি আমাকে বলেছিলেন যে তিনি এনজি ডায়েট ফলো করবেন।’

প্রসঙ্গত, NG অর্থাৎ নাসোগ্যাস্ট্রিক ডায়েটে, শরীরকে সাধারণত সেই প্রয়োজনীয় উপাদানগুলি দেওয়া হয় যা তার কার্যকারিতার জন্য প্রয়োজনীয়, এর বাইরে সরাসরি কিছু খাওয়া বা পান করা যায় না। ড্রিপের মাধ্যমে সরাসরি শরীরে পুষ্টি দেওয়া হয়। তবে, আমির খান সত্যিই এই ডায়েট অনুসরণ করেছিলেন কিনা তা স্পষ্ট নয়, নাকি তিনি মজা করে এই কথা বলছিলেন।

কাজের সূত্রে, আমির খানের শেষ ছবি ‘সিতারে জমিন পার’ বেশ প্রশংসিত হয়েছিল, এবার তাঁর পরবর্তী ছবি ‘লাহোর 1947’ মুক্তি পেতে চলেছে। এর পাশাপাশি, তিনি তাঁর ছেলে জুনাইদ খানের ছবি ‘এক দিন’ও প্রযোজনা করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *