একসময় ৫৬ লাখ টাকা খোরপোশ নেন, এখন পিঙ্কি বলছেন, স্ত্রী যদি সক্ষম হন…..

Spread the love

কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিচ্ছেদ ছিল টলিপাড়ার অন্যতম চর্চিত একটি ঘটনা। এই নিয়ে তাঁদের মধ্যে কাদা ছোড়াছুড়ি তো হয়েছিলই পাশাপাশি নানা আইনি জটিলতাও তৈরি হয়েছিল। যদিও শেষে আলাদা হন তাঁরা। তবে ডিভোর্সে বেশ মোটা অঙ্কের খোরপোশও দিতে হয় কাঞ্চন মল্লিককে। লক্ষ লক্ষ টাকা খোরপোশ দিয়েছিলেন কাঞ্চন। তবে এবার এই খোরপোশ নিয়ে যুক্তি দিলেন পিঙ্কি।

দ্য পজেটিভা শোকে দেওয়া এক সাক্ষাৎকারে পিঙ্কি এই প্রসঙ্গে মুখ খুলেছেন। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল একজন স্বাধীন স্বাবলম্বী মহিলা হওয়ার সত্ত্বেও খোরপোশ নেওয়ার বিষয়টা কীভাবে দেখেন? এই প্রশ্নে নায়িকা উত্তর দেন, ‘এটার ভালো খারাপ দুটো দিকই রয়েছে। কোর্টে অনেক প্রমাণ দিতে হয়। আমার যতদূর মনে হয় মহিলাটির জন্য কোর্ট তাঁকে খোরপোশ নাই দিতে পারে। কিন্তু সন্তানের জন্য কিন্তু সেটা সে দাবি করতে পারে। একটা সন্তান তো দু’জনের জন্য হয়, তাই স্ত্রী যদি সক্ষম হন তাহলে তাঁকে খোরপোশ নাও দিতে পারেন। তবে সন্তানের দায়িত্ব যাতে কিছুটা বাবার নেওয়া উচিত।’

প্রসঙ্গত, ছেলে ওশের দেখভাল ও স্ত্রীর ভরণপোষণের জন্য ৫৬ লাখ টাকা দিতে হয়েছিল কাঞ্চনকে। বাবা-মায়ের সম্পর্কের ওঠানামার সাক্ষী থেকেছে ওশও। বর্তমানে তাঁর বয়স ১১। পিঙ্কি এক সময় অভিযোগ করেছিলেন ছেলের কোনোরকম খোঁজখবর নেন না কাঞ্চন। উলটোদিকে ছেলেও বাবাকে আর নিজের জীবনে জায়গা দিতে রাজি নয়। যদিও কাঞ্চনের নতুন সংসার নিয়ে ওশের মনে কোনও অভিযোগ নেই, এমনটাই জনিয়েছেন পিঙ্কি একাধিক সাক্ষাৎকারে।নিজের বৈবাহিক সম্পর্ক ভাঙনের মুখ দেখলেও, ভালোবাসায় বিশ্বাস রাখেন পিঙ্কি। এক সাক্ষাৎকারে এই নিয়ে কথাও বলেন। তবে তাঁর দাবি, ‘বিয়েটা আল্টিমেট নয়’। বরং পিঙ্কি বিশ্বাস করেন যে, ‘লিভ ইন’-এর উপরেও রয়েছে তাঁর সম্পূর্ণ আস্থা। কারণ তাঁর বিশ্বাস, এক ছাদের নীচে থেকে সম্পর্ক যাচাই করে সারাজীবন একজন মানুষের সঙ্গে কাটিয়ে দেওয়া সম্ভব। আসলে সম্পর্কের ভরসা হওয়া উচিত বিশ্বাস ও বোঝাপড়া। পিঙ্কির বিশ্বাস, বড় হয়ে এই বিশ্বাস নিয়ে এগোবে তাঁর ছেলে ওশ-ও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *