এক ঝটকায় ওজন কমেছে অনেকটা! অসুস্থ শঙ্কর চক্রবর্তী?

Spread the love

হঠাৎ করে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে কেউ যদি মোটা হয়ে যান অথবা অসম্ভব রোগা হয়ে যান তাহলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে তাঁর সুস্থতা নিয়ে। যেমন কিছুদিন আগেই জন আব্রাহামের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই অভিনেতার সুস্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে করণ জোহরের অসম্ভব রোগা হয়ে যাওয়া নিয়েও প্রশ্ন উঠেছিল সোশ্যাল মিডিয়া জুড়ে।

এবার বাংলা ছবির অন্যতম অভিনেতা শঙ্কর চক্রবর্তীর আচমকা রোগা হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে সকল মহলে। অনেকেই ভাবছেন হয়তো অভিনেতা অসুস্থ হয়ে পড়েছেন তাই এতটা রোগা হয়ে গিয়েছেন তিনি। তবে এবার সোশ্যাল মিডিয়ায় নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করে নিজেই নিজের সুস্থতা সম্পর্কে আপডেট দিলেন অভিনেতা।

অভিনেতা লেখেন, ‘আমি এখন এই রকম। অনেকেই ভাবছেন আমি অসুস্থ। কিন্তু আমি ভীষণ সুস্থ। ৯৭ কেজি থেকে ৭৬ কেজি হয়েছি ডায়েটিং করে এক্সারসাইজ করে। প্লিজ যারা প্রচার করছেন আমি অসুস্থ তারা দয়া করে করবেন না। সবাই ভালো থাকবেন ভালো থেকো।’শঙ্কর চক্রবর্তীর এই পোস্ট থেকেই প্রমাণ হয়ে যান তিনি একেবারেই সুস্থ আছেন। অতিরিক্ত ওজন থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি নিয়ম পালন করে রোগা হয়েছেন, কিন্তু সুস্থ আছেন একদম।

প্রসঙ্গত, এক সময় বড় পর্দায় অভিনয় করলেও এখন ছোট পর্দায় পার্শ্ব চরিত্রেই অভিনয় করতে দেখা যায় অভিনেতাকে। কিছু মাস আগে সংবাদমাধ্যমকে তিনি এও জানিয়েছিলেন, একটানা কাজ না থাকলে সংসার চালাতে ভীষণ অসুবিধা হয়ে যায় এবং তখন কিছুটা মেয়ের ওপর নির্ভরশীল হয়ে যেতে হয় তাঁকে।

অন্যদিকে স্ত্রীর মৃত্যুর পর তিনি ভীষণ একা হয়ে গিয়েছেন তাই নিজের কাজকে সঙ্গে নিয়েই সব সময় ব্যস্ত থাকতে চান তিনি। তবে এসবের মধ্যে অভিনেতার সুস্থতার কথা শুনে কিছুটা ক্ষান্ত হয়েছেন অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *