এরদোয়ান ও ফিলিস্তিনকে অবমাননার অভিযোগ

Spread the love

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং ফিলিস্তিন নিয়ে অবমাননার অভিযোগে ইস্তাম্বুলে এক ‘ইসরাইলি’ নারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে টানা ১০ দিনের বেশি সময় ধরে আটক রাখা হয়েছে বলে জানা গেছে।ইস্তাম্বুলের কেন্দ্রীয় তাকসিম স্কয়ারে ঘটনাটি ঘটে এবং সেখানেই স্থানীয় পুলিশ ওই নারীকে আটক করে।গাজায় চলমান হামলা ঘিরে ইসরাইল ও তুরস্কের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই আটকের এই ঘটনা বিশেষ মনোযোগ পেয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, তুরস্কে সামাজিক যোগাযোগমাধ্যমে হাতকড়া পরানো অবস্থায় এক পুলিশ কর্মকর্তার সঙ্গে ওই নারীকে নিয়ে যাওয়ার ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

বর্তমানে তিনি ইস্তাম্বুলের একটি পুলিশ স্টেশনে আটক রয়েছেন। তার বিরুদ্ধে তুরস্কের জাতীয় পতাকা, প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং ফিলিস্তিনকে অবমাননার অভিযোগ আনা হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নারীকে আভিভিট অ্যাম্বার নামে শনাক্ত করা হয়েছে। গ্রেফতারের সময় তার সঙ্গে কেউ ছিল না বলেও জানা গেছে।

হিব্রু গণমাধ্যমের তথ্যানুসারে, ওই নারীর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে এবং তাকে মুক্ত করতে ইসরাইল ‘গোপনে’ কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে।

ইসরাইল-এর পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটি স্বীকার করে জানিয়েছে, তাদের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগ বিষয়টি দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *