কয়েকজন কমান্ডারের মৃত্যুতে পরাস্ত হওয়ার দেশ নয় ইরান

Spread the love

ইরান সীমিত সামরিক হামলা কিংবা কয়েকজন কমান্ডারের মৃত্যুতে পরাস্ত হওয়ার মতো দেশ নয় বলে মন্তব্য করেছেন দেশটির সংসদের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজিবাবাই। তেহরান তাদের বিকল্প প্রস্তুত রেখেছে বলেও শনিবার (৩১ জানুয়ারি) জানান তিনি।হামিদরেজা জানিয়েছেন, ইরানের সংসদ, সরকার ও সশস্ত্র বাহিনীর মধ্যে শক্তিশালী ঐক্য রয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, সমালোচনা ও মতপার্থক্য বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকে আলোচনা করা হয়, যাতে শত্রুপক্ষ সেগুলোকে কাজে লাগাতে না পারে।

সংসদের ডেপুটি স্পিকার আরও বলেন, ইরানের প্রধান অর্থনৈতিক সমস্যা সম্পদের ঘাটতি নয়, বরং ব্যবস্থাপনা ও নীতিনির্ধারণের দুর্বলতা।

তিনি জানান, দেশটির আগামী বছরের বাজেট পরিকল্পনায় বেতন বৃদ্ধি, করমুক্ত সীমা বাড়ানো এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে, যাতে জীবনযাত্রার ব্যয় কমানো যায়।

বিশ্ব ধীরে ধীরে একটি বহুমেরুকেন্দ্রিক ব্যবস্থার দিকে এগোচ্ছে উল্লেখ করে হামিদরেজা বলেন, ইরানের মূল লড়াই এখন সংবাদ ও অনলাইন পরিসরে। তিনি কর্মকর্তাদের এমন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান, যা জনমনে ভয়, হতাশা বা বিভাজন সৃষ্টি করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *