খুব সম্প্রতি একটি লাইভে এসে শ্রীময়ী চট্টরাজ বলেছিলেন, তিনি নিজের ব্যক্তিগত পরিসরে কাউকে ঢুকতে দেন না। নিজের বেডরুম সিক্রেট কারও সঙ্গে শেয়ার করেন না। কিন্তু সম্প্রতি একটি পডকাস্ট ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, যেখানে সাক্ষাৎকার চলাকালীন শ্রীময়ী বলেছিলেন, কাঞ্চনের তো কোনও ক্ষমতাই নেই। কোন ক্ষমতা ধার নেব?
কেন এ কথা বলছিলেন শ্রীময়ী? যে অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবনের পরিসরে কাউকে ঢুকতে দেন না তিনি হঠাৎ করে এমন কথা বলেছিলেন কেন? আসলে ব্যক্তিগত জীবন নিয়ে নয় বরং পেশাগত জীবন নিয়ে এমন কথা বলেছিলেন শ্রীময়ী।sro_von_ti দেওয়া সাক্ষাৎকারে শ্রীময়ী বলেছিলেন, ‘আমি আজ পর্যন্ত কাঞ্চনের বিধায়ক ক্ষমতাকে কোথাও ব্যবহার করিনি। (যদিও এই বছর নির্বাচনে টিকিট পাননি কাঞ্চন, তিনি এই মুহূর্তে উত্তরপাড়ার বিদায়ী বিধায়ক)। কাঞ্চনের তো কোনও ক্ষমতাই নেই, কোন ক্ষমতা ধার নেব? পেলামই তো না। না বর হিসাবে পাওয়ারফুল পেলাম না নেতা হিসাবে।’
অভিনেত্রী বলেন, ‘কাঞ্চন বারবার একটা কথাই বলে যে আমি আমাদের জীবনে সব রকম কাজ করেছি। ও কোনও স্বপ্নই দেখে না। আমি যদিও বা দেখি ও একেবারেই দেখে না। হয়তো কোনও ভালো চরিত্রের স্বপ্ন দেখতে পারে কিন্তু এর বাইরে আর কোনও স্বপ্নও দেখে না।’
অভিনেত্রী আরও বলেন, ‘ও একজন সিনেমার ক্যারেক্টার আর্টিস্ট আর আমি একজন সিরিয়ালের ক্যারেক্টার আর্টিস্ট। আমাদের নিয়ে এত মাতামাতি করার কোনও দরকার নেই। ও ওর নিজের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। এমনকি আমার সাধের দিনেও ও কাজ করেছে।’

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ার ভীষণভাবে সক্রিয় শ্রীময়ী। শুধুমাত্র পোস্ট করার জন্য নয়, নেতিবাচক কমেন্টেরও যথাযথ উত্তর দিতে পিছু পা হন না তিনি। কিছুদিন আগেই যেমন সুস্মিতা প্রসঙ্গে একটি পোস্ট করেছিলেন তিনি, যার কমেন্ট বক্সে যে নেতিবাচকতা ছড়িয়েছিল তার যথাযথ জবাব দিতেও ছাড়েন নি অভিনেত্রী।