কেক কেটে প্রথম বিবাহ বার্ষিকী পালন করলেন রূপসা

Spread the love

বিয়ের এক বছরের মধ্যে সন্তান জন্মের জন্য বহু কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রীকে। যদিও তাতে বিন্দুমাত্র পাত্তা দিতে নারাজ ছিলেন তিনি। ছেলে এবং স্বামীকে নিয়ে সংসার করছেন তিনি। অষ্টমীর রাতে একটি ছবি পোস্ট করে রূপসা লিখেছিলেন, আর মাত্র তিন দিন।

অভিনেত্রীর এই পোস্ট দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, কোন বিশেষ দিনের কথা উল্লেখ করতে চলেছেন তিনি। তারপরেই অভিনেত্রীর পরবর্তী পোস্ট দেখে স্পষ্ট হয়ে যায়, নিজের প্রথমতম বিবাহ বার্ষিকীর কথাই উল্লেখ করছিলেন তিনি। নির্দিষ্ট দিনে শাশুড়ি এবং প্রিয়জনদের উপস্থিতিতে বিবাহ বার্ষিকী পালন করতে দেখা গেল এই তারকা জুটিকে।

বিবাহ বার্ষিকীর বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন রূপসা। দুপুরে একটি সি গ্রীন রঙের গাউন পরে স্বামীর সঙ্গে লাঞ্চ করতে যান তিনি, সায়নদীপ পরেছিলেন একটি কালো রঙের টিশার্ট এবং প্যান্ট। ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘অ্যানিভার্সারি লাঞ্চ, ভালোবাসি তোমাকে’। লাঞ্চ করতে যাওয়ার ভিডিয়ো পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে।

বিবাহ বার্ষিকীর মধ্যরাতে বাড়ির সকলের সঙ্গে কেক কেটে বিবাহ বার্ষিকী উদযাপন করেন তাঁরা। পুরো ঘর নিজের হাতে সাজিয়েছিলেন সায়ন। এটাই ছিল তাঁর দেওয়া সারপ্রাইজ গিফট। শুধু তাই নয়, এই রাতেই রূপসা পান একটি বিশেষ উপহার।

শাশুড়ির দেওয়া স্বামী-স্ত্রী লেখা টি-শার্ট পরতে দেখা যায় তাঁদের। শুধু ঘর নয়, বেলুন দিয়ে সাজানো হয় গোটা বাড়ি। যদিও কেক কাটার মুহূর্তে ছেলেকে দেখতে পাওয়া যায়নি। পছন্দের টিশার্ট ছাড়াও রূপসা পেয়েছেন একটি টেবিল, আলো এবং দুজনের নামাঙ্কিত একটি ডিজাইনার লাইট।

প্রসঙ্গত, বিয়ের পর থেকে সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রত্যেকদিন কিছু না কিছু পোস্ট করতে থাকেন রূপসা। কখনও স্বামীর সঙ্গে খুনসুটি করেন কখনও আবার মাতৃত্ব উপভোগ করেন। মা হওয়ার পরেও কাজ থেকে নিজেকে সরিয়ে রাখেনি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *