খোলা চুলে আরাত্রিকা ছবি দিতেই ফের মহানায়িকার সঙ্গে তুলনা টানলেন নেটিজেনরা

Spread the love

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি। কুড়ির গণ্ডি পার করার আগেই সাফল্য তাঁর কাছে এসে ধরা দিয়েছে। তাঁর ছবি মেগা তো রয়েছেই। তবে আরও একটি বিষয় নিয়ে তিনি চর্চায় থাকেন, তা হল নায়িকার লুক। তাঁর নানা লুক মাঝে মধ্যেই উঠে আসে চর্চায়। বিশেষ তাঁর কাজল কালো দুটো চোখের চাহনিতে অনেকেই খুঁজে পান মহানায়িকার ঝলক। আর আবার ফের সেই লুকে তিনি ঝড় তুললেন সমাজমাধ্যমে। নেটিজেনরা ভরে দিলেন ভালোবাসা আর প্রশংসায়।

বৃহস্পতিবার নায়িকা তাঁর বেশ কিছু ছবি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। সব ছবিগুলি ছিল সাদা-কালো। সুতির শাড়ি সঙ্গে খোলা চুলে নজর কাড়েন আরাত্রিকা। তবে সব থেকে বেশি যা সকলের নজর কেড়েছে তা হল নায়িকার কাজলটানা চোখ আর এক্সপ্রেশন। কখন টানা টানা চোখে তিনি ছুঁড়ে দিয়েছেন মায়া ভরা চাহনি। আবার কখনও আড় চোখে পিছনে ফিরে তাকিয়েছেন রহস্য ভরে। কখনও বা ছুঁড়ে দিয়েছেন তীক্ষ্ণ নজর। ছবিগুলি পোস্ট করে আরাত্রিকা ক্যাপশনে লেখেন, ‘মেঘ আসে এলোকেশে, ছুঁয়ে দিলেই সব চুপ। সেই মেঘবালিকার গল্প হোক, শহরজুড়ে বৃষ্টি হোক, রোদ্দুর হোক আজ শুধুই তার ডাকনাম..…।’

আর নায়িকার এই ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা ভালোবাসায় ভরে দিয়েছেন। আর ফের তুলনা টেনেছেন মহানায়িকা সুচিত্রা সেনের সঙ্গে। একজন অনুরাগী লেখেন, ‘এই যুগের সুচিত্রা সেন।’ আর একজন লেখেন, ‘তোমাকে একদম সুচিত্রা সেন লাগছে।’ আরও এক নেটিজেন লেখেন, ‘প্রথম ঝলকে ভাবলাম সুচিত্রা সেন’। আর একজন সুচিত্রা সেনের জনপ্রিয় সংলাপ উল্লেখ্য করে লেখেন, ‘মিসেস সেন। আমাকে টাচ করো না।’

কাজের সূত্রে, একই চ্যানেলে পরপর তিনটি হিট মেগা উপহার দিয়েছেন নায়িকা। ‘খেলনা বাড়ি’, ‘মিঠিঝোরা’র পর বর্তমানে ‘জোয়ার ভাঁটা’ সিরিয়ালের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন আরাত্রিকা। ইতিমধ্যেই বড় পর্দাতেও ডেবিউ সেরেছেন। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে…’তে তাঁকে দিব্যজ্যোতি দত্তের বিপরীতে লক্ষ্মীপ্রিয়ার ভূমিকায় দেখা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *