গাড়িতে উঠতেই ভয়ংকর আক্রমণ

Spread the love

দিন দুপুরে কলকাতার বুকে হেনস্থার শিকার হতে হল অভিনেত্রী তথা সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়কে। কোনও এক প্রয়োজনে বাড়ির গাড়ি ব্যবহার না করে গন্তব্যস্থলে যাওয়ার জন্য অ্যাপ ক্যাব ব্যবহার করেছিলেন তিনি। সঙ্গে ছিল ছোট্ট আদিদেব। সবকিছুই ঠিক ছিল কিন্তু হঠাৎ করে চালকের হাতে হেনস্থার শিকার যে হতে হবে অভিনেত্রীকে তা স্বপ্নেও ভাবতে পারেনি তিনি।

ঠিক কী ঘটেছিল?

ডিসেম্বর মাসের প্রথম দিনে ইউটিউবে একটি ভিডিও শেয়ার করেন সুদীপা যেখানে তিনি জানান, বন্ডেল রোড থেকে নিজের দোকান থেকে অ্যাপ ক্যাবে চড়ে নিউটাউনে দাদার বাড়ি যাচ্ছিলেন তিনি। মাঝপথে চালককে একটি মিষ্টির দোকানে দাঁড়ানোর অনুরোধ করতেই শুরু হয়ে যায় সমস্যা।

সুদীপার বক্তব্য অনুযায়ী, পাঁচ মিনিটের জন্য মিষ্টির দোকানে দাঁড়াতে বলায় এক ক্যামের ড্রাইভার আর একটি স্টপ যোগ করতে বলেন অভিনেত্রীকে। সেই কথা শুনে প্রথমে অভিনেত্রী বলেন, চালককে বাড়তি স্টপ যোগ করে দিতে। কিন্তু পরক্ষণেই তাঁর মনে হয় মাত্র ৫ মিনিটের জন্য আরেকটি স্টপ তিনি অ্যাড করবেন কেন? শুরু হয়ে যায় সমস্যা।

অভিনেত্রীর কথায়, এরপরেই তিনি গাড়িচালককে বন্ডেল রোড ধরে বালিগঞ্জ ফাঁড়ির রাস্তা দিয়ে মা উড়ালপুল ধরার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ড্রাইভার সে কথা শোনেননি, বরং অন্যদিকে নিয়ে চলে যান গাড়ি। এরপরেই সুদীপা বারণ করায় অশ্লীল ভাষায় গালাগাল দিতে শুরু করেন চালক।

পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে একটা সময় সুদীপাকে মারতেও আসেন ওই চালক। যদিও পাল্টা চড় ঘুষি মারতে থাকেন অভিনেত্রীও। গোটা ব্যাপারটাই আদিদেব ভীষণভাবে ভয় পেয়ে যায়, সে এখনও এই ব্যাপার থেকে বেরোতে পারেনি। গাড়ি থেকে নেমেই কয়রা থানায় অভিযোগ দায়ের করেন সঞ্চালিকা।

প্রসঙ্গত, মাঝেমধ্যেই পথে ঘাটে এমন পরিস্থিতির শিকার হতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। খুব সম্প্রতি রাস্তায় পথ কুকুরদের খেতে দিতে গিয়ে হেনস্থার শিকার হতে হয় সায়ন্তনী মল্লিককে। স্থানীয় বাসিন্দাদের হাতে মার খেতে হয় ইন্দ্রনীলকে। গোটা ব্যাপারটি নিয়ে তারকা দম্পতি অভিযোগ দায়ের করেন পুলিশের কাছে। এখন এমন ঘটনা যেন প্রায় প্রতিনিয়ত ঘটতে থাকছে, সেলিব্রিটিদের সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *