ঘাটাল নামটি সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে দেবের নাম। ঘাটাল থেকেই তিনি লড়ে বিজয়ী হয়েছিলেন এবং টানা তিন বছর সাংসদ পদে নিযুক্ত ছিলেন। গতকাল অর্থাৎ ১৬ জানুয়ারি ঘাটালের অনুষ্ঠিত শিশু মেলায় উপস্থিত হয়েছিলেন দেব এবং রুক্মিণী।
মঞ্চে দাঁড়িয়ে রুক্মিণী বলেন, ‘দীপক অধিকারীকে অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে নিয়ে আসার জন্য।’ রুক্মিণীকে থামিয়ে তখন দেব বলেন, ‘আমি তো চাইছিলামই না সবাই চাইছিল তাই এনেছে।’ এরপরেই রুক্মিণী বলেন, ‘তাহলে পরেরবার অন্য কাউকে নিয়ে এসো।’ রুক্মিণীর কথা শুনেই দর্শক আসন থেকে একের পর এক অভিনেত্রীর নাম উড়ে আসে।
দেবের সঙ্গে মজার ছলে খুনসুটি করতে করতেই রুক্মিণী বলেন, ‘তবে আমি একটা কথা এখানে বলতে চাই। আমি দীপক অধিকারীকে অনুরোধ করতে চাই। ঘাটালে একটা সিনেমা হল তৈরি করে দেওয়ার জন্য।’ রুক্মিণীর মুখে এই কথা শুনে সকলে, হৈ হৈ করে ওঠেন।
নায়িকার কথায় সহমত প্রকাশ করে দেব বলেন, ‘আমি সবসময় ঘাটালের ভালোর জন্য ভেবেছি। ঘাটালের মানুষের যাতে ভালো হয় সে কথাই সব সময় চিন্তা করেছি আমি। এতদিন ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে আমি লড়াই করেছি, এখন যখন সেই নিয়ে কাজ হচ্ছে তাহলে সিনেমা হল নিয়ে চিন্তা করাই যায়।’
সবশেষে দেব বলেন, ‘আমি এখনই এখানে কথা দিয়ে যাচ্ছি যে আগামী দিনে ঘাটালে একটা সিনেমা হল তৈরি হবে। সিনেমা হল উদ্বোধন করতে আমি আর রুক্মিণী তো আসবোই, চেষ্টা করব কোয়েলকেও নিয়ে আসার। দুই রুক্মিণী মিলে সিনেমা হল উদ্বোধন করবে।’

দেবের এই কথা শুনে সকলেই ভীষণ উচ্ছ্বসিত হন। কমেন্ট বক্স থেকে বোঝাই যায় ঘাটালে দুটি সিনেমা হল থাকলেও সেটি বন্ধ হয়ে রয়েছে তাই ঘাটালের মানুষকে সিনেমা দেখতে যেতে হয় দূরে। তাই দেবের প্রতিশ্রুতি মতো যদি আগামী দিনে ঘাটালে যদি সিনেমা হল তৈরি হয় তাহলে সেটা বেশ আনন্দের বিষয় হবে।
উল্লেখ্য, বেশ সাজুগুজু করে পৌঁছন রুক্মিণী। পিচ রঙের শাড়ি পরেছিলেন ঘাটালের হবু বউমা। দেব অবশ্য একেবারেই সাদামাটা সাজ। ডেনিম আর কালো রঙের জ্যাকেট। উপস্থিত জনতার উদ্দেশে কখনো হাত নাড়তে, কখনো চুমু ছুঁড়ে দিতে দেখা গেল দুই তারকাকে।