জামিন পেতেই খুশির নাচ রাজপালের

Spread the love

বেশ কিছুদিন জেলে থাকার পর অবশেষে জেল থেকে জামিনে ছাড়া পেয়েছেন রাজপাল যাদব। ১.৫ কোটি টাকা জরিমানা দিয়ে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন অভিনেতা। আপাতত ভাগ্নির বিয়েতে যোগ দেবেন বলেই এই আবেদন করেছিলেন তিনি। চেক বাউন্স মামলায় তিহার জেল থেকে ছাড়া পাওয়ার পর উত্তরপ্রদেশের শাহজাহানপুরে ভাগ্নির বিয়েতে অংশগ্রহণ করতে দেখা যায় অভিনেতাকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি বেইজ রঙের কুর্তা এবং ধুতি পরে গানের তালে তালে নাচ করছেন রাজপাল যাদব। ১৯৯৯ সালে সালমান খানের ছবি ‘হ্যালো ব্রাদার’ ছবির তেরি চুনারিয়া গানের তালে তালে নাচ করতে দেখা যায় অভিনেতাকে। এই ছবিতে শুধু সলমন খান একা ছিলেন তা নয় অভিনয় করেছিলেন আরবাজ খানও।খবর অনুযায়ী, এই অনুষ্ঠানটি ছিল রাজপালের ভাগ্নির মেহেন্দির অনুষ্ঠান। বৃহস্পতিবার বিয়ে। রাজপালের মন খুলে এই নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর এক নেটিজেন লিখেছেন, ‘ভীষণ খুশি দেখাচ্ছে ওঁকে।’ অন্য একজন লিখেছেন, ‘সপরিবারে পারিবারিক অনুষ্ঠানে এসেছে সত্যিই তিনি একজন ফ্যামিলি ম্যান।’

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি ৯ কোটি টাকার ঋণের মামলায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন রাজপাল যাদব। এই সময় অভিনেতা জানিয়েছিলেন গোটা বলিউডে কেউ তার বন্ধু নয়। যদিও পরবর্তীকালে অভিনেতার পাশে এসে দাঁড়ান একাধিক বলিউড সেলিব্রেটি।

রাজপাল যাদবের আইনি সমস্যা সম্পর্কে বিস্তারিত:

ঘটনার সূত্রপাত ২০১০ সালে, যখন রাজপাল তাঁর পরিচালনায় প্রথম সিনেমা ‘আতা পাতা লাপাতা’ (২০১২) তৈরির জন্য দিল্লি-ভিত্তিক ‘মিউচুয়াল প্রজেক্টস প্রাইভেট লিমিটেড’ থেকে ৫ কোটি টাকা ঋণ নেন। সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় ঋণ পরিশোধে সমস্যা দেখা দেয় এবং একটি আইনি লড়াই শুরু হয়। ২০১৮ সালের এপ্রিলে, ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে এবং তাঁর স্ত্রী রাধাকে নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারার অধীনে দোষী সাব্যস্ত করে। অভিযোগকারীকে দেওয়া ৭টি চেক বাউন্স হওয়ার পর, অভিনেতাকে ৬ মাসের সরল কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *