জালিয়াতির অভিযোগ উঠতেই আইনের পথে হাঁটলেন পলাশ

Spread the love

গতবছরের শেষের দিকে স্মৃতির সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর থেকেই যেন খারাপ সময় শুরু হয়েছে পলাশের। মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জিততেই স্মৃতিকে বিয়ের জন্য প্রপোজ করেন পলাশ। সোশ্যাল মিডিয়ায় রাতারাতি সেই ছবি ভাইরাল হয়ে যায়। এরপর আসে সেই শুভক্ষণ কিন্তু চার হাত এক হওয়ার আগেই ঘটে যায় অঘটন।

স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়ায় বন্ধ করে দিতে হয় বিবাহ অনুষ্ঠান। কিন্তু তারপরেই হঠাৎ করে পলাশের কিছু স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যার ফলে বোঝা যায় তিনি একাধিক মেয়ের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন সম্পর্কে থাকাকালীন। এই কথা জানার পরেই নিজের বিয়ে বাতিল করে দেন স্মৃতি।

বিয়ে ভেঙে যাওয়ার পর স্মৃতি যেমন নিজের কাজে ফিরে গিয়েছেন তেমন পলাশও আস্তে আস্তে ফিরে এসেছেন নিজের কাজে। নতুন বছর শুরু হতেই তিনি একটি নতুন পূর্ণদৈর্ঘ্যের ছবি পরিচালনা করতে শুরু করেছেন যার মুখ্য চরিত্রে অভিনয় করবেন শ্রেয়স তালপাড়ে।

এসব কিছুর মধ্যেই এবার পলাশের বিরুদ্ধে আবার ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। একটি সিনেমা তৈরি করার জন্য নাকি এক প্রযোজকের থেকে টাকাটি নিয়েছিলেন পলাশ কিন্তু পরে সেই ছবি মুক্তি পায়নি, এদিকে টাকাও পাননি ওই পরিচালক। পলাশের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নিয়ে যখন ওই প্রযোজক পুলিশের কাছে দারস্ত হন ঠিক তখন আইনের পথে হাঁটলেন পলাশ নিজেও।সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে পলাশ লেখেন, ওই প্রযোজক সোশ্যাল মিডিয়ায় যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং তথ্যগতভাবে ভুল। এই সবকিছু পলাশের সুনাম নষ্ট করার জন্য করা হচ্ছে। তিনি আইনের পথে হাঁটবেন এবং তাঁর আইনজীবী যথাযথ পদক্ষেপ নিয়ে ব্যাপারটির মোকাবিলা করবেন।

ঠিক কী ঘটেছিল?

পলাশের বিরুদ্ধে ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দায়ের করেন এক প্রযোজক। প্রযোজকের বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালে ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন পলাশ। ‘নাজারিয়া’ নামের একটি ছবি তৈরির জন্য এই টাকা নিয়েছিলেন তিনি। পলাশ জানিয়েছিলেন, ওটিটি প্লাটফর্মে খুব শীঘ্রই ওই ছবিটি মুক্তি পাবে তারপরই তিনি টাকা ফেরত দিয়ে দেবেন।

কিন্তু পরবর্তীকালে সেই সিনেমা রিলিজ হয়নি উল্টে পলাশ টাকা দিতে চায় না। বারবার পলাশকে ফোন করলেও ফোন বন্ধ করে দেন তিনি। এরপরেই পুলিশের দ্বারস্থ হন ওই প্রযোজক। তবে সব থেকে বড় কথা, ওই প্রযোজকের সঙ্গে নাকি আলাপ করিয়ে দিয়েছিলেন স্মৃতির বাবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *