জিয়াগঞ্জ থেকে মুম্বই ফিরলেন অভিনেতা

Spread the love

অরিজিৎ সিং-এর বাড়িতে আমির খানের আগমনের কথা ছড়িয়ে পড়তেই রীতিমতো হুলস্থুল কান্ড বেঁধে গিয়েছিল সর্বত্র। খুব সম্প্রতি প্লেব্যাক সিঙ্গিং থেকে বিরতি নেওয়ার কথা ঘোষণা করেছিলেন অরিজিৎ, তারপরেই আমিরের এই আগমন খুব স্বাভাবিকভাবেই সকলের মনে প্রশ্ন তুলেছিল।

অনেকে ভেবেছিলেন অরিজিৎ সিং এর মন বদল করার জন্য আমির এসেছেন জিয়াগঞ্জে। অনেকে আবার ভেবেছিলেন আমিরের আগামী ছবির জন্য হয়তো অরিজিৎকে রাজি করানোর জন্য আমিরের এই আগমন। আমিরের জিয়াগঞ্জে আসার পেছনে কি কারণ তা প্রথমে জানা না গেলেও আমির যে জিয়াগঞ্জ এসে ভীষণ আনন্দ করেছেন তার প্রতি মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ফুটে উঠেছিল।এবার জানা গেল অরিজিৎ সিং এর বাড়িতে আমির খানের আসার পিছনের আসল কারণ। প্রথমে সকলেই ভেবেছিলেন, মহাভারত ছবির জন্য আমির এসেছিলেন সঙ্গীত শিল্পীর বাড়িতে। তবে ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, আমিরে আগামী ছবি এক দিন সিনেমায় গানের রেকর্ডিং এর জন্যই এসেছিলেন আমির।

আমির খান নিজের সিনেমার গানের রেকর্ডিংয়ে নিজেই উপস্থিত থাকেন। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। এই ছবিতে গান গাওয়ার প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন অরিজিৎ, এই গানের রেকর্ডিং চলাকালীন উপস্থিত থাকার জন্য মুম্বই থেকে এসেছিলেন আমির খান।

প্রসঙ্গত, প্লে ব্যাক সিঙ্গিং থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেও অরিজিৎ জানিয়েছেন তিনি যাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ সেই গান তিনি গাইবেন। সব গান মুক্তি পেতে পেতে প্রায় দু বছর লেগে যাবে তাই এখনই অরিজিৎ সিং এর গান থেকে বঞ্চিত থাকবেন না সাধারণ মানুষ।

অরিজিৎ আগামী দিনে যে সিনেমাগুলিতে গান গাইবেন তার মধ্যে রয়েছে শাহরুখ খানের কিং সিনেমাটিও। তাই অরিজিৎ সিং এর মত বদল করার জন্য নয় বরং আগে থেকে প্রতিশ্রুতি দেওয়া একটি কাজের জন্যই আমির এসেছিলেন জিয়াগঞ্জে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *