তনয় শাস্ত্রীকে নিয়ে গোপন জবানবন্দি মিমির! তুললেন শারীরিক হেনস্থার অভিযোগও?

Spread the love

গত ৩ ফেব্রুয়ারি আদালতে পেশ করা হয়েছিল বনগাঁ কাণ্ডের মূল অভিযুক্ত তনয় শাস্ত্রী সহ আরও তিনজনকে। দুই পক্ষের আইনজীবীর মন্তব্য শোনার পর অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। শুধু তাই নয়, খারিজ করে দেওয়া হয় অভিযুক্তদের পুলিশের হেফাজতের নেওয়ার আবেদনও।এই সবকিছুর মধ্যে এবার বৃহস্পতিবার আদালতে গোপন জবানবন্দি দিলেন মিমি চক্রবর্তী। মূল অভিযুক্ত তনয় শাস্ত্রীর বিরুদ্ধে তিনি প্রথমে শুধুমাত্র হেনস্থার অভিযোগ এনেছিলেন কিন্তু এবার নাকি শারীরিক হেনস্থার অভিযোগ নিয়ে এলেন অভিনেত্রী।

সূত্রের খবর অনুযায়ী, বুধবার তনয় শাস্ত্রীর বিরুদ্ধে শারীরিক হেনস্থার একটি বাড়তি অভিযোগ দায়ের করা হয়েছিল তাই অভিনেত্রীর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। আদালত থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান, তদন্তের প্রক্রিয়া অনুযায়ী তিনি এই জবানবন্দি দিয়েছেন।

মিমি আরও বলেন, ‘ঘটনার দিন ক্লাবে প্রত্যেকে আমার সঙ্গে ভীষণ ভালো ব্যবহার করেছিলেন শুধুমাত্র তনয় শাস্ত্রী ছাড়া। ওঁর বিরুদ্ধে আমার যা অভিযোগ ছিল এখনও তাই আছে। সেদিন কিন্তু আমি নেমে যাওয়ার পরেও রাতে সেই অনুষ্ঠানে চলেছিল। আমার লড়াই তাই জারি থাকবে।’

অন্যদিকে তনয় শাস্ত্রীকে গ্রেফতার করতে গেলে এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়ে পুলিশ কর্মীরা। গ্রেফতারের পর মিমি চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তনয় শাস্ত্রী। তিনি গর্জে বলেন, ‘আমি মিমি চক্রবর্তীকে ছাড়বো না। এর শেষ দেখে ছাড়ব।’

প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি বনগাঁর গোপালগঞ্জ এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে পারফর্ম করতে উঠেছিলেন তিনি কিন্তু মঞ্চে ওঠার কিছুক্ষনের মধ্যেই তাকে নেমে যেতে বলেন তনয় শাস্ত্রী। খুব স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *