লস অ্যাঞ্জেলাসে আয়োজিত ৬৮ তম গ্র্যামি অ্যাওয়র্ডসের অন্যতম বিজেতা তিব্বতীয় ধর্মগুরু দলাই লামা। আর দলাই লামা এই পুরস্কারে ভূষিত হতেই ক্ষোফে ফুঁসে উঠেছে চিন। ‘Meditations: The Reflections of His Holiness the Dalai Lam’ র ‘অডিয়ো বুক’ ঘিরে সেরার শিরোপা পেয়েছেন এই তিব্বতী ধর্মগুরু। চিনের দাবি চোদ্দদশ দালাই লামা মোটেও ‘নিখাদ ধর্মীয় ব্যক্তিত্ব’ নন। আর সেই দালাই লামা গ্র্যামি পেতেই ক্ষোভে ফুঁসছে চিন। তিনি চিন বিরোধী বিচ্ছিন্নতা বাদের প্রতি নিয়োজিত, বলে সুর চড়িয়েছে বেজিং।
রবিবার লস অ্যাঞ্জেলেসে ৬৮তম বার্ষিক গ্র্যামি পুরস্কারে দালাই লামা, তেনজিন গিয়াতসো তার প্রথম গ্র্যামি জিতেছেন। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান, দালাই লামার বিষয়ে বেইজিংয়ের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে ৯০ বছর বয়সী দালাই লামার বিরুদ্ধে ধর্মের আড়ালে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ করেছেন। বেজিং বলছে, ‘দালাই লামা কেবল নিখাদ একজন ধার্মিক ব্যক্তিত্ব নন।’ এরই সঙ্গে চিনের বার্তা, ‘তিনি একজন রাজনৈতিক নির্বাসিত ব্যক্তি যিনি ধর্মের আড়ালে চিন-বিরোধী বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে নিয়োজিত।’
প্রসঙ্গত, চিনা শাসনের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের পর তিব্বত থেকে পালিয়ে আসার পর ১৯৫৯ সাল থেকে দালাই লামা ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন। তখন থেকে তিনি হিমাচল প্রদেশের ধর্মশালায় অবস্থান করছেন। ১৯৮৯ সালে, তিব্বতের মুক্তির জন্য তাঁর ধারাবাহিক অহিংস সংগ্রামের জন্য তাঁকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। নোবেল কমিটি তাঁকে তিব্বতের মুক্তির জন্য তাঁর ধারাবাহিক অহিংস সংগ্রাম হিসাবে বর্ণনা করে। এরপর দালাই লামা পেয়েছেন গ্র্যামি।

এদিকে, ভারতে নির্বাসিত জীবনযাপন পালনকারী দালাই লামা এই গ্র্যামি পুরস্কার পেতেই ক্ষোভে ফেটে পড়েছে বেজিং। বেজিং বলছে, চিনের স্বার্থ ক্ষুণ্নকারী কার্যকলাপের প্রচারের জন্য গ্র্যামি স্বীকৃতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার ‘প্রাসঙ্গিক পক্ষ’এর দৃঢ় বিরোধিতা করে চিন। এদিকে, গ্র্যামি জয়ের প্রতিক্রিয়ায় দালাই লামা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেছেন যে তিনি এই সম্মাননাকে ব্যক্তিগত অর্জন হিসেবে দেখেন না।