দিতিপ্রিয়ার পর চিরদিনই তুমি যে আমারে ফের সহকর্মীর সাথে বাওয়াল জীতুর

Spread the love

কদিন আগেই চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি এসেছিল শিরোনামে। সেখানে দিতিপ্রিয়া রায়ের সঙ্গে জীতু কমলের ঝামেলা সোশ্যাল মিডিয়ার কল্যানে। আপাতত অবশ্য সেই চ্যাপ্টার ক্লোজড। কারণ দিতিপ্রিয়া ছেড়েছেন জি বাংলার এই মেগা। আর সেখানে এসেছেন নতুন মেয়ে শিরিন পাল। তবে এবার খবর, ফের সেটে বাওয়ালে জড়িয়েছেন জীতু। আর এবার আর্য-র সবসময়ের সঙ্গী ‘কিংকর’ ওরফে অভ্রজিৎ চক্রবর্তীর সঙ্গে।

খবর যে, অভ্রজিতের সঙ্গে জীতুর বাওয়ালের পিছনে রয়েছে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবি। তাও আবার তন্বীর সঙ্গে ছবি পোস্ট করা নিয়ে। আর এবারেও সবটাই উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার অভ্রজিৎ সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমার ছবি নিয়ে কেউ আমার অনুমতি ছাড়া পোস্ট করুক, আমি চাই না। এতদিন হয়ে গেল কিংকরের বন্ধু, তোমার ছবি পোস্ট করতে তুমি বারণ করেছিলে, বারণ করেছিলেন বলে আমি পোস্ট করিনি। তার জন্য অনেক কমেন্ট শুনেছি। কিন্তু আমার অনুমতি ছাড়া তুমিও সেটা করতে পারো না আমার লিও/লায়ন। সম্মান রাখো কারণ তন্বী একটা মেয়ে, আবার প্রেমে পড়লে কে দায়িত্ব নেবে? আমি একটা পার্টেই হ্যাপি! জোকস অ্যাপার্ট, অন্তত একটা ভালো ছবি দিতে মহাদেব।’ এমনকী নিজের এই পোস্টে জীতুকে ট্যাগও করেন অভ্রজিৎ।

আর জবাবটাও আসে প্রকাশ্যে। জীতু কমেন্টে লেখেন, ‘হ্যাঁ আমি চাইনি আমার অনুমতি ছাড়া কেউ কোনো পোস্ট করুক, কারণ এটা একটা অপরাধ। কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছাড়া যে কেউ পোস্ট করতে পারে জানো তো কিংকর, যদিও শালীনতা রেখে। যাই হোক, আজ একটু এএসআর স্টাইলে বলি, তোমায় বড্ড বেশি পাত্তা দিয়ে ফেলেছি।’

জীতু আরও লেখেন, ‘আমি তো তোমায় ব্যক্তিগতাবে বলেছিলাম কিংকর, তুমি সোশ্যালি করলে, তুমিও তো পার্সোনালি বলতে পারতে তাই না! কিংকর-এর বলা প্যাটার্নের সম্বন্ধে পার্সোনাল কথা বলব নাকি! না না, মজা করলাম, পার্সোনাল কথা কেউ সোশ্যাল মিডিয়াতে বলে। এ যেন পুরনো ঘটনার পুরনাবৃত্তি, আর মিরর এফেক্ট, প্রথমে মজা, তারপর সাজা।’

কথার লড়াই এখানেই থামে না। জীতুর কমন্টে ফের জবাব দেন অভ্রজিৎ। লেখেন, ‘তুইও পারিস এত ইমম্যাচিওর। আমি তো কিংকর স্টাইল বলেছিলাম। এত পার্সোনালি ভাবিনি, তাই ব্যক্তিগত ম্যাসেজ করিনি, কারণ ব্যক্তিগত মনেই হয়নি। সবটাই তো মজা। পার্সোনাল আর রইল কোথায়। দর্শকরা তো আমাদের পার্সোনাল। হ্যাঁ আমার ছবিটা পার্সোনাল ছিল। যাকগে, তোকে খুব ভালোবাসি, আর তুই সেটা যানিস আমার রাজা, অন আর অফস্ক্রিন দুই জায়গাতেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *